আমাদের এই ব্যস্ত জীবনে কতকিছু আমরা এরিয়ে যাই। সময় আমাদের কে চাইলেও অনেক কিছু করতে দেইনা। গতকাল বিকালে বের হয়েছিলাম এক বন্ধুর সাথে দেখা করতে। বন্ধুর বাসা আগ্রাবাদ এলাকায়,এটাকে সবাই বানিজিক এলাকা হিসাবে চিনে। বন্ধু আসতে দেরি হওয়ায় একটা অফিসের সামনে বসলাম। শুক্রবার ছিলো বিধায় পুরা এলাকাটা অনেকটা ফাঁকা ছিল। বসে থাকতে বিরক্ত লাগছিল,তাই কিছু একটা করার চিন্তা করছিলাম। এমন সময় খেয়াল করলাম কিছু পথশিশু চরম আনন্দ করছিল। আমার আবার ফটো তোলার খুব শখ। লোভ সামলাতে না পেরে নেমে পরলাম রাস্তায় পথশিশুদের সাথে আনন্দ ভাগ করতে। কি নির্মল তাদের আনন্দ,নিজের চোখে না দেখলে বুঝা যাবেনা। দুই জন মিলে মহাআনন্দে সাইকেল চালাচ্ছিল,কিছুক্ষন একজন চালাই তো আর কিছুক্ষন অন্যজন চালায়। জিগ্গাস করলাম সাইকেল ভাড়া কোথায় পেয়েছে,উত্তরে বলল..সারাদিন রাস্তা থেকে কাগজ কুড়িয়ে বিকালে তা বিক্রি করে ৪৫ টাকা পেয়েছে। তা থেকে ৩০ টাকা মাকে দিয়ে বাকি ১৫ টাকা থেকে ১০ টাকা দিয়ে তারা সাইকেল ভাড়া করেছে। আর ৫ টাকার মুড়ি কিনে খেয়েছে। যাক তারপর তাদের ফটোসেশন শুরু করি। ওরে আল্লাহ তাদের সে কি আনন্দ! বলে স্যার একটু খাড়ান ছুলডা ঠিক কইরা লই.......ছবি তোলা শেষ এবার তারা ছবিগুলা দেখার আগ্রহ প্রকাশ করলো....ছবি দেখে ত তারা হেসে খুন....একজন বলল দেখ আমার ছবিডা কি সুন্দর হইছে...।B-.।যাক ইতিমধ্যে আমার বন্ধু এসে হাজির হলো এবং আমারও যাবার সময় হলো। যাদের জন্য বিকাল টা এতো সুন্দর কাটালাম সেই ২ পথশিশু বন্ধুকে ২টা চিপস্ নিয়ে দিলাম....চিপস্ পেয়ে ২ জন যেন আকাশ থেকে পড়ল।:.....তারপর রাত নেমে এলো আমি আর আমার বন্ধু চললাম আমাদের গন্তব্য এর উদ্দেশ্যে,,,,,,,
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।