somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাবি সমাজবিজ্ঞান বিভাগে বোরখা নিষিদ্ধ!

০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
- রাজশা‌হী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রীদের বোরখা পরে ক্লাস না করার কঠোর নির্দেশ দিয়েছেন বিভাগের চেয়ারম্যান ড. এ কে এম শফিউল ইসলাম। এরআগে শিক্ষক নিয়োগে দাড়ি না রাখা ও পাঞ্জাবি-পায়জামা না পরার শর্তারোপ করেছিলেন তিনি।

বিভাগের শিক্ষক নিয়োগে শর্তারোপ এবং বোরখা নিষিদ্ধ করায় শিক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দলীয়ভাবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে হিড়িক পড়ে যায়। এসময় সমাজবিজ্ঞান বিভাগে নতুন চারজন শিক্ষক নিয়োগ পায়।

শিক্ষক আমিনুল ইসলামকে বিভাগের চেয়ারম্যান দাড়ি না রাখা ও পাঞ্জাবি-পায়জামা না পরার শর্তে নিয়োগ দেয়। বিষয়টি নিয়ে সারা ক্যম্পাসে সমালোচনার ঝড় ওঠে।

সম্প্রতি বিভাগের চেয়ারম্যান ও সদ্য নিয়োগ পাওয়া শিক্ষক নাজমুল হকের ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীদের বোরখা পরার জন্য ক্লাসে নানা ভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে।

বোরখা পরার অপরাধে ক্লাস থেকে বের করে দেয়া ও দাড় করিয়ে রাখাসহ পরীক্ষায় ফেল করিয়ে দেয়ার অব্যাহত হুমকি দেয়া হচ্ছে। 'ক্লাসে মধ্যযুগীয় পোশাক বোরখা পরা যাবে না এবং এটা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কোন পোশাক হতে পারে না' বলে ছাত্রীদের সতর্ক করে দেয়া হয়।

কর্তৃপক্ষের সিদ্ধান্তের ফলে যেসব ছাত্রী চার/পাঁচ বছর ধরে শ্রেণী কক্ষে বোরখা পরে আসতো তারাও বোরখা খুলে আসতে বাধ্য হচ্ছে। অনেকে ক্লাস করা বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম শফিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটি বিভাগীয় কোন সিদ্ধান্ত নয়। কিন্তু আমি আমার ক্লাসে কোন ছাত্রীকে বোরখা পরে ক্লাস করতে দেব না।’

তিনি আরো বলেন, ‘কোন সাংবাদিক এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করলে তাকে দেখে নেয়া হবে।’

আরটিএনএন ডটনেট/প্রতিনিধি/এমএম_২০২৫ ঘ.

পাঠকের মন্তব্য:

bangladesh থেকে panna লিখেছেন,
This is BAL. After few days he will say nobody should use dress in classroom as according to sociology, none had dress at the beginning.
10506
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কলিগ লিখেছেন,
ঐ সভাপতি নিজের স্ত্রীকে খুন করেছেন পরকিয়ার কারণে। তার কাছে বোরখা তো ভালো লাগার কথা নয়। সে নিজে একজন লম্পট। প্রেম করে দ্বিতীয বিয়ে করেও তার সাথ সংসার টেকেনি। মামলা চলছে। এখন সে নতুন কয়েকজনের সাথে পরকিয়া করে। সে তো মানুষ নয় শয়তান। তাকে আমরা ভালো করেই চিনি। এবার বিশ্ববেহায়াকে বিশ্ববাসী চিনলো।
10498
নাটোর থেকে জিসান লিখেছেন,
হায় আল্লাহ এ কি শুনি এখন তো আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে চলাই মুশ্কিল। সমাজবিগ্বনের অসামাজিকরা এ কোন নীতি চালু করল? ধর্ষণের সেন্চুরি উৎস্ব হতে আর বেশী দেরী নেই আমরা হব জাবির নকল আর ছাগুরা ধর্ষণের উৎসব করবে এটিই ভবিষ্যত??????
১৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×