somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউ কি শকুন্তলার পুরো কাহিনীটা জানেন?

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাগ্যক্রমে আমি ইন্টারে পড়ার সময় আমার বাংলা শিক্ষকের কাছে শকুন্তলার পুরো কাহিনীটা শুনতে পেরেছিলাম। পুরোটা মনে নেই, যতটুকু মনে আছে বলছি। আপনারা কেউ যদি কাহিনীটা জেনে থাকেন তাহলে দয়া করে কোনো ভুল থাকলে শুধরে দেবেন, কোনো মজার ডিটেইল থাকলে তাও জানান। কাহিনীটা আমারনোটসে দেব বলে এটা সঠিক হওয়া চাই। তাই সাহায্য চাইছি।

বিশ্বামিত্র নামে এক বড় ঋষি ছিল। সে উপাসনা করতে করতে অনেক এগিয়ে যাচ্ছিল। দেবতারা মনে করলো সে তাদেরকেও ছাড়িয়ে যাবে। তাই দেবতারা মেনকা নামের এক অপ্সরাকে পাঠিয়ে দিয়েছিলো তার মনোযোগ সরানোর জন্য। তারা সফলও হলো। অপ্সরা মেনকার গর্ভে জন্ম নিল শকুন্তলা। শকুন্তলাকে রেখে তারা চলে গেল (আসল কাহিনীতেও নাকি এমন লেখা আছে- ‘চলে গেল’)। একটা শকুন্ত বা ভাসপাখি তাকে লালন পালন করতে লাগলো। শকুন্তলা শকুন্ত পাখির পাখনার আশ্রয়ে বড় হতে থাকে। একসময় মহামুনি কণ্ব শকুন্তলাকে শকুন্তের কাছে দেখতে পান। তিনি শকুন্তলার দায়িত্ব নেন এবং শকুন্ত তাকে রক্ষা করেছিল বলে তার নাম দেন শকুন্তলা।

শকুন্তলা কণ্বের আশ্রমে বড় হতে থাকে। একদিন দুষ্মন্ত (দুশন্তো) নামে এক রাজা হরিণশিকারে বনে আসেন। কিন্তু ঘটনাক্রমে তিনি কণ্বের আশ্রমে যান। তবে কণ্ব আশ্রমের বাইরে ছিলেন। ঘটনাতো তোমরা বইয়েই পড়েছো। কণ্বের আশ্রমে দুষ্মন্ত শকুন্তলাকে দেখলো, শকুন্তলাকে তার পছন্দ হলো, তাদের বিয়ে হলো এবং শকুন্তলা গর্ভবতী হলো। কণ্ব একসময় ফিরে এলেন, ফিরে এসে শকুন্তলা ও দুষ্মন্তের কথা জানতে পারলেন। প্রথমে তিনি মেনে নিতে পারেন নি, কিন্তু পরে মেনে নিয়েছিলেন।

মাঝে এক ঘটনা ঘটলো। শকুন্তলার কাছে দুর্বাসা নামে এক ঋষি পানি চেয়েছিলো। দুর্বাসা ঋষি কথায় কথায় অভিশাপ দিতো। শকুন্তলা রাজা দুষ্মন্তকে নিয়ে ব্যস্ত ছিল, তাই পানি দিতে দেরি হয়েছিলো। তাই দুর্বাসা ঋষি শকুন্তলাকে অভিশাপ দিলো- তুই যার জন্য আমাকে পানি দিতে দেরি করলি সে তোকে কখোনোই চিনতে পারবে না। পরে তিনি অভিশাপটি পুনর্বিবেচনা করেন, এবং যে অভিজ্ঞান (প্রমাণ) হিসেবে কিছু দেখালে সেই লোক শকুন্তলাকে চিনতে পারবে।

রাজা দুষ্মন্ত খবর পেলেন তার রাজ্যে তাকে প্রয়োজন। সে শকুন্তলাকে একটি আংটি দিয়ে বললো আমার রাজ্যে এটা নিয়ে গেলে তোমাকে আমি চিনবো। রাজা চলে যায়।

শকুন্তলা একটি ছেলে শিশুর জন্ম দিলো। তার নাম ছিল ভরত (বানানটা ঠিকই আছে, ভারত কিংবা ভর্তা নয়)। কয়েকবছর পর আর থাকতে না পেরে ভরতকে নিয়ে শকুন্তলা রাজা দুষ্মন্তের সঙ্গে দেখা করতে গেল। শকুন্তলা ও ভরত নৌকা দিয়ে যাচ্ছিল। শকুন্তলা পানি খেতে গিয়ে তার হাত থেকে আংটিটা খুলে পানিতে পড়ে যায়।

শকুন্তলা দুষ্মন্তের কাছে যান। তাকে সব ঘটনা বলেন কিন্তু দুষ্মন্ত সব কথাই ভুলে গেছেন। বাধ্য হয়ে শকুন্তলা প্রাসাদ থেকে বের হয়ে আসেন। সেই রাজ্যেই এক পরিবারে আশ্রয় নেন।

শকুন্তলার আংটিটা একটা মাছ গিলে ফেলেছিল। সেই মাছটা এক জেলে ধরে ফেলে। যখন সে পেটের ভিতর আংটিটা পায় তাতে দেখে যে এটার মধ্যে দুষ্মন্তের নাম লেখা আছে, তখন সে আংটিটা দুষ্মন্তের কাছে নিয়ে গেল। তবুও রাজা দুষ্মন্ত মনে করতে পারলো না। পরে সে একটি দৈববাণী (অদৃশ্য দেবতার কথা) শুনতে পেলেন- আংটিটা শকুন্তলার এবং সে তোমার স্ত্রী।

পরে তিনি শকুন্তলাকে খুঁজে বের করেন এবং তাকে স্বীকার করে নেন। একসময় ভরত বড় হয়। তাকে দায়িত্ব অর্পণ করে দিয়ে রাজা শেষ জীবন ধর্মকর্মে কাটিয়ে দেন।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৫
৯টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×