somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমারনোটস কি আসলেই 'আবালীয়'?

০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল আমি একটা স্টুপিডের মত কাজ করেছিলাম, যেজন্য আমাকে ও আমারনোটসকে "আবালীয়" উপাধি পেতে হয়েছে। কিন্তু পুরো ব্যাপারটিই একটি ভুলবোঝাবুঝি। ঘটনাটা এরকম-

এইচ এস সি পরীক্ষা সামনে। আমি যখন এইচ এস সি পরীক্ষা দিই তার আগে আমার মাথায় কয়েকটা এমন প্রশ্ন এসেছিল যার সমাধান আমি ও বন্ধুরা মিলেও বের করতে পারি নি। সেটার প্রভাব অল্প হলেও আমাদের পরীক্ষায় পড়েছিল। আমি তাই ভেবে দেখলাম আমারই মত যদি কেউ এরকম সমস্যায় পড়ে - আমার এ ব্যাপারে কিছু করা দরকার।

রিসেন্টলি আমার শিক্ষা (ও জীবন) ভিত্তিক ওয়েবসাইট http://www.amarnotes.com -এ একটি ফোরাম খুলেছি, যাতে শিক্ষার্থীরা (ও অন্যান্য যেকেউ) তাদের সমস্যাগুলোর কথা বলতে পারে এবং একে অপরের সমস্যার সমাধান দিতে পারে। সমাধান যদি বাইচান্স না-ও আসে তবুও নিজেদের সমস্যাগুলো যদি অন্তত শেয়ার করা যায়, সেটা মানসিক প্রশান্তি আনে। তাছাড়া সমস্যাটা কোথায় সেটা সনাক্ত করতে পারলে সমাধান করা অনেক সহজ হয়ে যায়।

যাই হোক, পরীক্ষার্থীদেরকে সাহায্যের উদ্দেশ্যে গতকাল একটি ব্লগ লিখি ফোরামে যোগদানের আমন্ত্রণ জানিয়ে। আমার চিন্তাটা ছিল এমন - একজন হলেও পরীক্ষার্থী এই ব্লগটি দেখবে এবং সাহায্য পাবে।

আমি সবসময় যেটা করি, পাঠকের সাথে আন্তরিক ও সহজ হবার জন্য (এইচ এস সি লেভেলের শিক্ষার্থী পর্যন্ত) "তুমি" সম্বোধন করি। এখন এটা হয়ে গেল পুরো বাংলালিংকের বিজ্ঞাপনের মত। একজন ব্লগার আমার ব্লগটা পড়লো। পড়ে দেখলো - "আরে এটা তো বিজ্ঞাপন ছাড়া আর কিছু নয়। লেখককে একটু নিচে নামাই।" আমিও একটা বোকার কাজ করেছি, আমারনোটস ফোরাম যে http://www.amarnotes.com -এর একটি সেকশন মাত্র সেটা পরিস্কার করি নি। ঐ ব্লগার হয়তো ভেবেছেন যে এই ফোরামটাই বুঝি সব। আর এজন্য তিনি আমার জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন। আরেকজন তো নিজেকে সামলাতে না পেরে আমাকে "আবালীয়"ই বলে ফেলেছেন!!

আমার মন্তব্যে ঐ ব্লগারদের মনে কষ্ট দিয়ে থাকলে আমি স্যরি বলছি। উনারা আমাকে পার্সোনালি এ্যাটাক করাতে আমিও তাদেরকে পাল্টা এ্যাটাক করেছি - এটা আমার একটি ভুল ছিল। কেউ আমাকে নিচে নামাতে চাইলে আমারও নিচে নামাটা ভুল। মানুষ মাত্রই ভুল করে, মানুষ পারফেক্ট নয়। মানুষ মাত্রই বোকামী করে, এর মানে সে "আবালীয়" নয়।

ফোরাম নয়, আগে http://www.amarnotes.com ভিসিট করে দেখুন। তারপর বলুন আমারনোটস আবালীয় নাকি যে অসংখ্য মানুষ এটা পছন্দ করেছে তারা আবালীয়।

ভুল বোঝাবুঝির জন্য আবারো ক্ষমা চাইছি। তবে আমি বলে রাখি, আমি ভাল ছাত্র নই। আমি এটা প্রকাশ্যে সবাইকে বলি। কিন্তু আমার জ্ঞান কম এটা কেউ বলতে পারবে না - অন্তত আমার কাজ সম্পর্কে যারা জানে।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×