somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমারনোটসের নতুন ভার্সন আসছে! (আইডিয়া দিন সবাই)

১৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমারনোটস অনেকদিন নিশ্চুপ আছে। অনেকদিন হয় নতুন নোট আসছে না। এর কারণ হচ্ছে আমারনোটসের নতুন ভার্সন ডেভেলপমেন্টের কাজ চলছে। এজন্য সময় পাচ্ছি না বলে নতুন নোট দিতে পারছি না। অনেক শুভাকাঙ্ক্ষী আমারনোটসের কাছে ইমেইলেও অনেক নোট পাঠিয়েছে। কিন্তু সময়ের অভাবে ওগুলো দিতে পারছি না।

তবে চিন্তা নেই, সামনে আর আমার উপর নির্ভর করতে হবে না। কারণ আমারনোটসের নতুন ভার্সনে আপনারাই যেকোন সময় নোট জমা দিতে (submit করতে) পারবেন। এবং আরো অনেক কিছু আসছে--


১. ইমেইলের ঝামেলা আর থাকছে না: এখন আমারনোটসে নোট প্রকাশের পদ্ধতি হলো নোট ইমেইলের মাধ্যমে আমারনোটসের কাছে পাঠাতে হবে। তারপর সম্পাদক হিসেবে আমি প্রয়োজনীয় সম্পাদনা করবো। তারপর প্রকাশিত হবে। এত অপেক্ষা ভাল না লাগারই কথা। তাই আপনারাই যাতে নোট সাবমিট করতে পারেন, এই সিস্টেম থাকবে নতুন আমারনোটসে।

২. সার্চ সিস্টেম: খড়ের গাদায় সুই খুঁজতে হবে না এখন! এখনকার আমারনোটসে সার্চ নেই। রেফারেন্স গোছের সাইটের জন্য এটা লজ্জাকর। নতুনটাতে সার্চ সিস্টেম থাকছে। এতে করে খুব কম সময়ে যেকোন পেজ থেকেই সার্চের মাধ্যমে খোঁজ করা যাবে।

৩. দোভাষী আমারনোটস: :-) আমারনোটসে মাল্টিল্যাংগুয়েজ (একাধিক ভাষা) সাপোর্ট আসছে। অনেকে ক্যাফেতে বসে দেখেন বাংলা ফন্ট ইন্সটল করা নেই। এটা সমস্যা সৃষ্টি করে। তাই নতুন আমারনোটসে বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই ইন্টারফেস থাকছে। বাংলা ডিফল্ট ভাষা থাকবে। যদি বাংলা দেখতে সমস্যা হয় তবে দ্রুত ইংরেজি ভাষায় সুইচ করে প্রয়োজনীয় কাজ দ্রুততার সাথে সম্পন্ন করা যাবে।

৪. হোমপেজে অনেক কিছু: হোমপেজে নতুন নোট এবং ফোরামের রিসেন্ট আলোচনা দেখাবার সিস্টেম তো এখনই আছে। তার সাথে যুক্ত হচ্ছে Random tips এবং... (আপনারাই বলুন হোমপেজে আর কি দরকার)

৫. উইকিও আসছে: নতুন আমারনোটসের সাথে সাথে একটি নতুন উইকিও আসছে, যেখানে উইকিপিডিয়ার মত যেকেউ যেকোন বিষয়ে লিখতে পারবে। নাম: "আমারপিডিয়া"। যেখানে যেকোন বিষয়ে সংক্ষিপ্ত ও সহজ বর্ণনা থাকবে - যাতে করে এটার লেখা পড়ার পর বই পড়লে ধারণা ক্রিস্টাল ক্লিয়ার হয়। আপনারা চাইলে সেটি কদিনের মধ্যেই অবমুক্ত করতে পারি। উইকিটা প্রায় প্রস্তুতই আছে। শুধু আওয়াজ দিন! কেমন? ;-)


-----------------
যারা আমারনোটস সম্পর্কে প্রথম শুনছেন:
আশা করছি যে আমারনোটস নোট শেয়ারিং একটি সাইট হবে। (আমারনোটস সম্পর্কে সামহোয়্যার ইনে আগেও লিখেছি। ) একজনের নোট আরেকজনের কত কাজে লাগে তা প্রতিটি ছাত্র-ছাত্রীই জানে। অনেকে মনে করেন নোট পড়লে শিক্ষার্থীদের সৃজনশীল ক্ষমতা কমে যাবে। এজন্য আমারনোটস খেয়াল রাখবে যাতে সম্পূর্ণ নোট কম থাকে, কেবল আদর্শ উদাহরণ হিসেবে। আর বেশিরভাগ নোটই আছে/থাকবে স্যাম্পলের মত। নোটের সঙ্গে আছে/থাকবে নির্দেশনা - যাতে শিক্ষার্থীরা নিজে নোটগুলো সম্পূর্ণ করতে পারে। অনেকে নোটের বিরুদ্ধে। আশ্চর্যজনক হলো আমি নিজেও নোটের বিরুদ্ধে। কিন্তু বর্তমানের শিক্ষা ব্যবস্থা (এমনকি সৃজনশীল পদ্ধতিও) খাতা নির্ভর হয়ে গেছে। নোট পড়া ভাল নয় - সৃজনশীলতা নষ্ট হয়। তাই বলে তো আর বসে থাকা যায় না, পরীক্ষায় তো ভাল করতে হবে, তাই না? সেজন্যই এই আমারনোটস।
-----------------


এখন আপনাদের কাছ থেকে আরো আইডিয়া চাচ্ছি। আমি হয়তো সব আইডিয়া বাস্তবায়ন করতে পারবো না। মানুষের তৈরি কোন কিছুই পারফেক্ট নয়। কিন্তু আপনারাই যেহেতু ভবিষ্যতে আমারনোটস চালাবেন ;-) সেহেতু আপনাদের মতামত নেয়া আমার দ্বায়িত্বের মধ্যে পড়ে।

ও! নতুন আমারনোটসে কখন কি কাজ চলছে তার খুটিনাটি খুব সহজেই ফলো করতে পারবেন টুইটারের মাধ্যমে। এখানে দেখুন : http://www.twitter.com/amarnotes

অপেক্ষা করতে না চাইলে...!
- নতুন আমারনোটস চালু হতে কিছু সময় তো লাগবেই। এর মধ্যে বর্তমান সাইটেই কিছু কিছু নোট দেয়ার চেষ্টা করবো। যাই হোক, নতুন আমারনোটস তৈরি হতে হতে সবাই আমারনোটস ফোরামে ( http://www.amarnotes.com/forum ) আলাপ সালাপ করতে থাকতে পারেন। আপনারা সবাই আমন্ত্রিত। :-)

- আর উইকিতে লিখতে চাইলে জানান। উইকিটা খুলে দিই। ;-)
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৯
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×