
বাংলাদেশে প্রথমবার আগামী ৯ অক্টোবর থেকে সৈকত শহর কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিচ ক্রিকেট। প্রথমবারের মতো আয়োজিত এই বিচ ক্রিকেট টুর্নামেন্টের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে বিচ ক্রিকেটের সঙ্গে পরিচিত করা।
এই আয়োজনের আরেকটি উদ্দেশ্য হলো কক্সবাজারকে বিচ ক্রিকেটের একটি জাতীয় ও আন্তর্জাতিক ভেন্যু হিসেবে গড়ে তোলা। মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ও উইকএন্ড ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে এই আয়োজন।
বিচ ক্রিকেট ৯ অক্টোবর সকালে শুরু হবে এবং চলবে সারাদিন৷ বিচ ক্রিকেটের প্রতি ম্যাচ হবে পাঁচ ওভারের এবং এতে ফিল্ডিং দলের প্রতি খেলোয়াড় এক ওভার করে বল করবেন। টুর্নামেন্ট চলাকালীন চার গ্রুপে ২১ ম্যাচ হবে এবং সূর্যাস্তের আগেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বর্তমানে উইকএন্ড ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন এ চোদ্দটি নিবন্ধিত দল আছে এবং এসব দলের বেশিরভাগ বাংলাদেশের জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং অন্যান্য ক্রিকেটপ্রেমীদের নিয়ে গঠিত। এছাড়াও বাংলাদেশের জাতীয় দল এবং আন্তর্জাতিক খেলোয়াড়দের এই টুর্নামেন্টে খেলার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
ছুটির দিনে পেশাদার ও অপেশাদার খেলোয়াড়দের নিয়ে ক্রিকেট খেলার জন্য ২০০০ সালে উইকএন্ড ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন গঠিত হয়। তখন থেকেই এই সংগঠন তার সদস্য দলগুলোকে নিয়ে একটি বাৎসরিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে।
তথ্যসূত্রঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


