somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম নিরপেক্ষ হলে শ্রমিক ফেরত দেবে সৌদি: কাদের মোল্লা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে ধর্ম নিরপেক্ষতা কায়েম হলে ২৮ লাখ বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠাবে সৌদি আরব। এ হুঁশিয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার। শনিবার রাতে শীর্ষ নিউজ ডটকমের সঙ্গে এক টেলি-সাক্ষাতকারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। কাদের মোল্লা বলেন, ৫ম সংশোধনী বাতিলের নামে এদেশে যে দিন ধর্ম নিরপেক্ষতা কায়েম হবে, সেদিনই সৌদি আরব আওয়ামী সমর্থক শ্রমিকদের ধরে ধরে ফেরত পাঠানো শুরু করবে। এরপর দেখা যাবে তারা সেদেশে কর্মরত ২৮ লাখ শ্রমিককেই বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে।

সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের পর বাংলাদেশ ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন কাদের মোল্লা। অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমাদের সংবিধানে যতো দিন ধর্ম নিরপেক্ষতা কথাটি ছিল ততো দিন সৌদি আরব বা অন্য কোন ইসলামি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। পরবর্তীতে জিয়াউর রহমান সংবিধানে পরিবর্তন এনে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি স্থাপনের পরই তারা আমাদের স্বীকৃতি দেয়।

কাদের মোল্লা বলেন, ৫ম সংশোধনীর পরিণতি কি দাঁড়াবে তা এদেশের জনগণ বুঝতে পারছে না। এই বিষয়টা তাদের সহজে বোঝাবে জামায়াত। এই ইস্যুতে দেশের অন্যান্য ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ করতেও আমরা সক্রিয়। ইসলামি রাজনীতি বন্ধের চক্রান্তের বিরুদ্ধে প্রয়োজনে আমরা চূড়ান্ত পর্যায় পর্যন্ত লড়বো।

প্রসঙ্গত, হাইকোর্টের সংবিধানের ৫ম সংশোধনী বাতিল আদেশের বিরুদ্ধে দায়ের করা রীট গত ২ ফেব্রুয়ারি আপিল বিভাগে খারিজ হওয়ার পর থেকেই ইসলামী রাজনৈতিক দলগুলো অস্তিত্ব রক্ষায় তৎপর হয়ে উঠেছে। নিজেদের করণীয় ঠিক করতে ইতিমধ্যেই বৈঠক করেছে জামায়াতসহ অন্যান্য ইসলামী দলের কেন্দ্রীয় নেতারা। অবশ্য দীর্ঘ দিন থেকেই ৫ম সংশোধনী বাতিল বিরোধী বিভিন্ন বক্তব্য-বিবৃতি দিয়ে আসছেন তারা। এরই ধারাবাহিকতায় সৌদি আরব থেকে সব বাংলাদেশি শ্রমিক ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিলেন এই জামায়াত নেতা।

তথ্যসূত্রঃ
১৯টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×