নিজামী-মুজাহিদের কুশপুত্তলিকা দাহ
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের কুশপুত্তলিকা দাহ করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা। আজ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামের ওই সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন এবং শীর্ষ যুদ্ধাপরাধীদের কুশপুত্তলিকা দাহ করে।
মানববন্ধন শেষে বক্তৃতা করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি নুরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, প্রচার সম্পাদক মাহফুজুল হাসান মাসুম প্রমুখ।
বক্তারা মানববন্ধন শেষে সমাবেশে বলেন, জামায়াত-শিবিরের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধান বিরোধী। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি জামায়াত-শিবিরকে জঙ্গি তালিকাভুক্ত করেছে। তাই, সরকারের উচিত এদেরকে জঙ্গি তালিকাভুক্ত করে বাংলাদেশে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা। তাদের নিবন্ধন বাতিল করা।
তথ্যসূত্রঃ বিঃদ্রঃ ছবিটি ব্লগার তানভীর চৌধুরী পিয়েলের ব্লগ থেকে সংগৃহীত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন