somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন কিংবদন্তী যোদ্ধা

২৬ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (বেবি টাইগার্স) ১৯৭১ এর মার্চের শেষের দিকে ব্রাক্ষণবাড়িয়ায় একটা সফল বিদ্রোহের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে। ২ নং সেক্টরের অধীনে থেকে অনেকগুলো ছোটবড় অপারেশন পরিচালনা করে এই ইউনিটটি। এই ইউনিটেরই একটা প্লাটুনের কমান্ডার ছিলেন সুবেদার ওহাব।

১৯৭১ এ সালদা নদী এলাকার এক দূর্ধর্ষ যোদ্ধা হলেন সুবেদার ওহাব। সুবেদার ওহাব তার প্লাটুন নিয়ে অপারেট করে বেড়াতেন সালদা নদী ও তার আশেপাশের ওলাকায়। তার এক হাতে থাকত একটা এসএমজি, আরেক হাতে থাকত মর্টারের বেস প্লেট। সাথে থাকত তার প্লাটুন। ইন্টেলিজেন্স এবং লোকালসোর্স থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে, নিজ ইনিশিয়েটিভের বলে তিনি অপারেশন চালাতেন। তার পরিচালিত অপারেশনগুলো ছিল একটা থেকে আরেকটা স্বতন্ত্র, ব্যতিক্রমী। অত্যন্ত দ্রুতগতিতে সম্পাদিত করতেন সবকিছু। পাকিস্তানীদের যেই টহল দল রিপোর্ট দিল যে অমুক এলাকা নিরুপদ্রব - ঠিক এক ঘন্টা পর সেখানেই আরেকটা দল এ্যাম্বুশের শিকার হল। সকালে এক জায়গায় রেইড করে দুপুর নাগাদ আরেক জায়গায় এ্যাম্বুশ পেতে বসে থাকলেন। দেখা যেত এই দুই স্থানের মধ্যে দূরত্ব প্রায় বিশ পঁচিশ মাইল। এই দ্রুত চলাচলের কারণে তার নাম হয়ে গিয়েছিল "জ্বিন"। অনেকে তাকে শুধু নামেই চিনত, চেহারায় নয়। এমনও হয়েছে তার সামনেই লোকজন তার গল্প করেছে - তাকে না চিনেই।

তার পরিচালিত সবচেয়ে উল্লেখযোগ্য অপারেশন হল "ঝিকুরা এ্যাম্বুশ"। আগে থেকে খবর পেয়ে দূর থেকে দেখেছিলেন যে রেশন সামগ্রী ভর্তি ৭/৮টা দেশীয় নৌকাকে পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছে একটা স্পিডবোট এবং নদীর পাড় ধরে হেঁটে চলা প্রায় ১০০ সৈন্যের একটা দল। তিনি পরিস্কার বুঝেছিলেন যে স্পিডবোট আবার এই পথেই ফেরত আসবে। যুদ্ধের প্রচলিত কলাকৌশল মনে রেখেই পানিতে টুইটম্বুর হয়ে ওঠা নদীর দুই পাড়ে ঘাস আর ধানের জঙ্গলে গলাপানিতে তিনি তার লোকজনসহ পজিশন নিলেন। নদীতে ফেরত আসা স্পিডবোটের আরোহীদের এইরকমভাবে রিসেপশন পার্টি থাকার সম্ভাবনা চিন্তারও অতীত ছিল। যথারীতি তারা বিস্মিত এবং নিদারুণভাবে পর্যুদস্ত হয়। শত্রুপক্ষের মোট ১২ জন নিহতের মধ্যে ছিল ২ জন লেফটেন্যান্ট কর্ণেল (এর ১ জন ৩৩ বালুচ রেজিমেন্টের কমান্ডিং অফিসার), ২ জন মেজর, ৩ জন ক্যাপ্টেন (এর একজন ক্যাপ্টেন বোখারী - যে কুমিল্লায় হত্যা ধর্ষন ইত্যাদির জন্য কুখ্যাত ছিল), ১ জন জেসিও (৩৩ বালুচ রেজিমেন্টের এসএম), ৩ জন সৈনিক এবং ১ জন অবাঙ্গালী ব্যবসায়ী। সমগ্র স্বাধীনতার যুদ্ধে সম্ভবত এটাই সবচেয়ে সার্থক মাইনর অপারেশন যেখানে সর্বাধিক সংখ্যক অফিসার নিহত হয়েছিল।
স্বাধীনতা পরবর্তী সময়ে সুবেদার ওহাবকে যখন বীরবিক্রম খেতাবে ভূষিত করা হয় তখন খালেদ মোশাররফ বলেছিলেন, "....বিশটা বীরবিক্রম খেতাব দেয়া হলেও সুবেদার ওহাবের সঠিক মূল্যায়ন করা হয় না"।

সুবেদার ওহাব বেশ কিছু দিন হল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

বিশেষ দ্রষ্টব্য: আমার একজন বন্ধুর লেখা একটি আর্টিকেলের বিশেষ কিছু অংশ থেকে এই পোষ্টটি লেখা হয়েছে। এই পোষ্টটি সেই লেখারই সংক্ষিপ্ত রুপ।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাদ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসনের বিরুদ্ধে মামলা করা উচিৎ

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে মে, ২০২৬ সকাল ৯:৩৫

এই সংবাদ কি সরকার দেখেনা?
অথচ ১৩সালের দিকে ইউরোপে বাংলাদেশ চিংড়ি পাঠাতো। সেখানে হালকা শিসা থাকায় আর কোন প্রকার মাছ ওই দেশে আর নেয়না। সমস্ত চুক্তি বাতিল।

অনেক দেশ আছে যেখানে খাদ্যে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

UAE প্রতিষ্ঠানকে বর্জন করা হোক.....

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে মে, ২০২৬ রাত ৮:৪৩

চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা নিয়ে বর্তমানে UAE এর DP WOARLD এবং KSA এর RSGT এর মধ্যে প্রতিযোগিতা চলছে। তবে দেশীয় প্রতিষ্ঠান MGH GROUP উল্লেখ্য দুইটি বিদেশী প্রতিষ্ঠানের চাইতে বেশি... ...বাকিটুকু পড়ুন

দোসর

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মে, ২০২৬ রাত ২:২৮


গত কয়েক দিনে ঘটে গেল বিচিত্র সব ঘটনা। কারিনা কায়সারের মৃত্যুর পর এনসিপির স্লোগান দিয়ে রাজপথ কাঁপানো আমার দৃষ্টিতে বিচিত্র ঘটনাই বটে। তবে আরও বিচিত্র লেগেছে ডেইলি স্টারের হাম... ...বাকিটুকু পড়ুন

কুয়াশাঘেরা সেনানিবাস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে মে, ২০২৬ সকাল ৮:৫১

কুমিল্লা পিবিআই জোনাল অফিসের জানালা দিয়ে বাইরে তাকালে শুধু ধূসর কুয়াশা চোখে পড়ে। ২০১৬ সালের সেই কালভৈরব রাতের পর থেকে এই শহর কতবার ঋতু বদলেছে, কিন্তু ময়নামতির বাতাস থেকে এখনো... ...বাকিটুকু পড়ুন

×