somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় মুসলিমদের করুণ পরিনতির কলকাঠি নাড়া যেন বিজেপি ও কংগ্রেসের মূল এজেন্ডা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতের মুসলিমদের আর্থ-সামাজিক ও শিক্ষাগত অবস্থা জানার জন্য ভারত সরকার এক বিশেষ কমিটি গঠন করেছিলেন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাজেন্দ্র সাচারে নেতৃত্বে যা সাচার কমিটি নামেই বেশি পরিচিত। এই কমিটি মূল উদ্দেশ্য ছিল ভারতে মুসলিমদের বিভিন্ন বিষয় তারা কি ধরণের কর্মকান্ডের সাথে যুক্ত, তাদের বার্ষিক আয় কেমন, শিক্ষাগত যোগ্যতা কেমন, সরকারী সাহায্য ব্যাংকের ঋণ কেমন পান, কেমন এলাকায় এরা থাকেন, সেখানে পানি, বিদ্যুত, রাস্তাঘাটের অবস্থা কেমন, সম্পত্তি বা জমিজমার পরিমানই বা কত? সেখানে মুসলিমদের যে চিত্র উঠে আসে তাহলো মুসলিমদের অবস্থা দলিতদের থেকেও অনেক শোচনীয়।

ভারতে মোট জনসংখার ৮০% হিন্দু, ১৩.৪% মুসলিম এবং ৬.৬% খৃষ্টান, বৌদ্ধ, জৈন ইত্যাদি (২০০১ সালের শুমারী অনুযায়ী) আমেরিকার একটি পত্রিকার মতে ভারতে মুসলিমদের সংখ্যা প্রায় ২৫% যা ভারত কখনোই স্বীকার করেনা অর্থাৎ মুসলিমদের সঠিক সংখ্যা জানায় না।

সাচার কমিটির মতে মুসলিমদের শিক্ষাগত অবস্থা খুবই করুণ। কমিটির রিপোর্ট মতে সমগ্র ভারতে মুসলিম প্রধান গ্রাম গুলিতে এক তৃতীয়াংশে কোন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই। শহরে ৬০% মুসলিম কখনো স্কুলে যেতে পারেনি গ্রামের অবস্থা আরো করুণ। প্রতি ১০০ জন স্নাতকের মধ্যে হিন্দু ৮৫.৫% মুসলিম ৬.৩% ও তপশিলি ৮.২% অর্থাৎ তপসিলিদের চেয়েও খারাপ অবস্থা মুসলিমদের। টেকনিক্যাল স্নাতকের ক্ষেত্রে মুসলিমদের অবস্থা ১.৩% যা আরো খারাপ। মুসলিমদের সাক্ষরতার হার ৫৯.৯% যা জাতীয় গড় ৬৫.১% থেকেও অনেক কম। অনেকের যুক্তি মুসলিমরা ছেলেমেয়েদের মাদ্রাসায় পাঠায় কিন্তু সাচার কমিটি বলছে মুসলিম শিশুদের মধ্যে মাত্র ৪% মাদ্রাসায় যায়।

স্বাধীনতা অর্জনের সময় চাকরীতে মুসলিমদের অবস্থান ছিল খুব ভালো। তখন চাকরিতে মুসলিমদের প্রতিনিধিত্ব ছিল ৩৪%। সাচার কমিটির রিপোর্টটি অনুযায়ী আইএএস পদে ৩৮৮৩ জনের মধ্যে মুসলিম ১১৬ জন শতকরা হার ২.৯৯%। আইপিএস পদে ১৭৫৩ জনের মধ্যে মুসলিম ৫০ জন শতকরা হার ২.৮৫%। ইনকাম ট্যাক্স পদে ৮৮১ জনের মধ্যে মুসলিম ২৭ জন শতকরা হার ৩.৬%। আইএএস পদে ৩৮৮৩ জনের মধ্যে মুসলিম ১১৬ জন শতকরা হা ২.৯৯% । রেলওয়ে ট্রাফিক এবং অ্যাকাউন্ট পদে ৪১৫ জনের মধ্যে মুসলিম ১১ জন শতকরা হার ২.৬৫%। ব্যাংকে মুসলিম ২৪৭৯ জন শতকরা হার ২.১৮%। কেন্দ্রীয় দপ্তরে ৮২৬৬৬৯ জনের মধ্যে মুসলিম ৩৩৪৬ জন শতকরা হা ৪.৪১%। রাজ্য সরকারী দপ্তরে মুসলিম ৪৯৭১৮ জন শতকরা হার ৬.০১%। তৃতীয় ও চতৃর্থ শ্রেণীর কর্মসংস্থানে মুসলিমদের প্রতিনিধিত্ব দলিতদের থেকেও কম। এই অবস্থার জন্য কংগ্রেস ছাড়া আর কে দায়ি?”

ভারতে দারিদ্রসীমার নিচে বসবাস করে ৩২% মানুষ যাদের পরিবারের লোকেদের মাথাপিছু খরচ ২৬ টাকার কম তাদেরকে দারিদ্র সীমার নিচে বলে ধরা হয়। কিন্তু সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী মুসলিম জনগোষ্টীর ৪৯.৯% দারিদ্র সীমার নীচে বাস করে। আর ৬০% মুসলিম ভুমিহীন।

উল্লেখিত তথ্যমতে কংগ্রেস মুসলিমদের জন্য কিছুই করেনি পক্ষান্তরে তারা মুসলিদের ভোট ব্যাংক হিসেবে কাজে লাগিয়েছে। বর্তমানে বিজেপি কোন রাখঢাক না করে সরাসরি মুসলিমদের দমনে রাষ্ট্রিয় সমগ্র প্রতিষ্ঠানকেই ব্যবহার করছে। ভারতীয় মুসলিমদের করুণ পরিনতির কলকাঠি নাড়া যেন বিজেপি ও কংগ্রেসের মূল এজেন্ডা।

সূত্রঃ সাচার রিপোর্ট, মুসলিমদের বঞ্চনার দলিল - সন্তোষ রাণা / ফরিদ আলম
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০০
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×