somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃস্বপ্নের পরিসমাপ্তি ও নতুন জীবনের সূত্রপাত।

১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আগের পোষ্টগুলো যারা পড়েছেন তারা জানেন আমার উপর দিয়ে কি বিপদ গিয়েছে বা দুঃস্বপ্ন বলছি আমি কোন ঘটনাকে। যারা প্রথমবারের মতো আমার পোস্ট পড়ছেন তাদের জন্য একটু বলি। আমার স্বামীর কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিলো, দুটোই। যা প্রথম ধরা পড়ে মার্চ মাসের ২ তারিখে, তখন ওকে ৮দিনের জন্য হাসপাতালে রাখতে হয় প্রাথমিক চিকিৎসার জন্য। আল্লাহর অশেষ রহমতে ও অগণিত শুভাকাংখিদের দোয়ায় বাংলা নতুন বছরের প্রথম দিনে ওর কিডনি প্রতিস্থাপন অপারেশান হয়। পুরো দেশের মানুষ যেখানে এপ্রিল মাসের শুরু থেকে বা তারও আগে থেকে প্রস্তুতি নিতে থাকে নতুন বৎসর উদযাপনের সেখানে আমরা প্রস্তুতি নিতে থাকি আমার স্বামীর নতুন জীবন ফিরে পাওয়ার আয়োজনে। সত্যিই এ এক অন্যরকম অভিজ্ঞতা। এখনো মনে হয় স্বপ্ন দেখছিনাতো? চোখ খুললেই স্বপ্ন ভেঙ্গে যাবেনাতো? কারন যে দ্রুততার সাথে আমাদের সব কিছুর জন্য প্রস্তুতি নিতে হয়েছে তা অবিশ্বাস্য।

প্রথমে ভেবেছিলাম যে ওর অপারেশান দেশের বাইরে করাবো। কারন দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর অনেকের মতো আমাদেরো চরম অনাস্থা ছিল। এই অনাস্থার কারনেই আমার স্বামী তার যাবতীয় শারীরিক সমস্যাগুলো নিজে নিজেই সমাধানের চেষ্টা করতো বা অনেক সময় পাত্তাও দিতনা। এম্নি এম্নি ভালো হবার অপেক্ষায় থাকতো, যার ফলে তার এতো বড় সমস্যা আমরা যখন টের পাই তখন অনেক দেরী হয়ে গেছে। তবুও আল্লাহ সহায় ছিলেন বলে হয়তো চরম ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি আমরা। মার্চ মাস থেকেই নেটে অনেক তথ্য খুজতে লাগলাম, কোথায় কিডনি অপারেশনের চিকিৎসার কি অবস্থা খরচ কত ইত্যাদি। খরচের পরিমাণ দেখে আর যাতায়াতের ঝামেলার কথা চিন্তা করে দিশেহারা অবস্থা আমাদের। কারন আমাদের মতো মধ্যবিত্তের জন্য পরিমাণটা ছিল অনেক বেশী। তাই সিদ্ধান্ত নিতে পারছিলামনা কি করবো। এমন দোটানায় থাকা অবস্থায় পপুলার হাসপাতালের প্রফেসর ডঃ এস এ খানের কথা শুনলাম। ওনার কাছে সেলিমের এক কলিগের স্বামীর কিডনি অপারেশন হয় কিছুদিন আগে। তার মুখে ডাক্তারের প্রশংসা শুনে কিছুটা সাহস ফিরে পেলাম। শুরু হল নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ, দেখা করা ফলো আপ। তখন প্রথমবারের মতো বাংলাদেশের ডাক্তারদের উপর আমরা আস্থা ফিরে পেতে শুরু করি। একজন ডাক্তার তার রোগীদের জন্য কতটা ডেডিকেশন রাখতে পারে তার নমুনা দেখলাম আমরা এই ডাক্তারের সাথে দেখা হওয়ার পর। তিনি নিজেই নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করতেন। আমাদেরকে কবে তার সাথে দেখা করতে হবে তা আমাদের সুবিধা অনুযায়ী ঠিক করতেন। শুরু হয় ডোনার নির্বাচন, আমাদের ভাগ্য ভালো ছিল এইদিক দিয়ে। সেলিমের মা, মামা, খালা অনেকেই ডোনার হতে রাজী ছিল। আমার শাশুড়ির উচ্চ রক্তচাপের সমস্যা থাকায় তাকে প্রাথমিকভাবে বাদ দেয়া হয়। ওর মামা আর খালার নানা ধরনের টেস্ট শুরু হয়। আমরা এক এক করে সব টেস্টগুলো করতে থাকি।

কিডনি প্রতিস্থাপন অপারেশনের প্রস্তুতি একটি সময়সাপেক্ষ ব্যাপার। কারন একদিকে যেমন ডোনার ও কিডনি গ্রহণকারীর সবরকম শারীরিক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, তেমনি প্রয়োজন হয় আইনগত কিছু নথিপত্র। বাংলাদেশ সরকারের সাম্প্রতিক সময়ের করা নিয়ম অনুযায়ী একজন কিডনি রোগী কেবলমাত্র তার রক্তসম্পর্কিয় লোকজনের কাছ থেকে কিডনি নিতে পারবে, রক্ত সম্পর্কের বাইরে স্বামী স্ত্রীর কিডনি নিতে পারবে আর স্ত্রী স্বামির কিডনি নিতে পারবে। এজন্য সেলিমের মামা/খালা যে তার আপন মামা/খালা তার প্রমানস্বরুপ কিছু কাগজপত্র জমা দিতে হয় হাস্পাতাল কতৃপক্ষকে। যেমন নোটারি হলফনামা, পুলিশ ভেরিফিকেশনের তথ্যাদি, স্থানীয় মেয়র বা কাউন্সেলর কতৃক সত্যায়িত কাগজপত্র ইত্যাদি। তখন বিভিন্ন দলের ডাকা টানা দুদিন বা তিনদিনব্যাপী হরতালের মৌসুম চলছে, এই হরতালের মধ্যে থেকেই আমাদের সব কাজগুলো করতে হচ্ছিলো। ৭ তারিখে সকালে কিছু টেস্টের রিপোর্ট নিয়ে আমরা ডাক্তারের সাথে দেখা করলে তিনি আমাদের জানান তিনি পরের সপ্তাহেই (১২ এপ্রিল) অপারেশন করতে চাচ্ছেন। কারন মে মাসের শুরুর দিকে তাকে আমেরিকা যেতে হবে লম্বা সময়ের জন্য। কিডনি অপারেশনের রোগীদের সাধারণত অপারেশনের পর ১৪ দিন ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়। তাই তিনি চাচ্ছিলেন ঐ ১৪ দিন সময় যেন তিনি আমাদেরকে দিতে পারেন সেভাবে সময় হাতে রেখে অপারেশান করতে। হঠাৎ করে তার এই স্বিদ্ধান্তে আমরা কিছুটা দিশেহারা হয়ে পড়ি। কারন আমাদের তখনও অনেক কাজ বাকী। হাতে নেই তেমন টাকা। হাসপাতালে ঢুকতে হলে আমাদের কমপক্ষে ১০ লক্ষ টাকা নিয়ে ঢুকতে হবে। কোথা থেকে এই টাকার ব্যাবস্থা হবে বা বাকী থাকা কাজগুলো এই অল্প সময়ের মধ্যে শেষ করতে পারব কিনা এতসব অনিশ্চিত বিষয়ের কথা ভেবে আমাদের অবস্থা তখন শোচনীয়। আল্লাহর উপর ভরসা করে মিশন শুরু করলাম। যেহেতু আমার স্বামী ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক তাই আর্থিক দিক থেকে একটা বড় সহায়তা আমরা পাবো তা জানতাম। কিন্তু সমস্যা ছিল সময় স্বল্পতা। সরকারী জায়গার কাজ প্রসেসিং হতে সময় লাগে। তাই ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে পরিচিত লোকজনদের কাছে ধার চাইলাম। তাদের সাহায্যে আমাদের প্রয়োজনীয় টাকার ব্যাবস্থা হয়ে গেলো। আমার অফিস থেকে ৪ লক্ষ টাকা সাহায্য হিসেবে দেয়া হোল একদিনের নোটিশে। ১১ এপ্রিল সকালে ওকে নিয়ে ভর্তি হলাম হাসপাতালে। আর ডোনার হিসেবে ডাক্তার বেছে নিলেন ওর মামাকে। পরের দিন অপারেশন হবার কথা ছিল। জানিনা আল্লাহতায়ালার কোন ইশারায় সেদিন অপারেশন হলনা, পপুলার হাসপাতালের ওটিতে কিছু ত্রুটি ধরা পড়ায়। আমাদের সবার মনের মধ্যে ভয় ঢুকে গেলো এই ভেবে যে কেন বাধা পড়লো। ডাক্তার আমাদের সব লোকজনদের নিয়ে নিজে আলোচনায় বসলেন, বুঝালেন যে আমরা যেন এসব না ভাবি, তার কাউন্সেলিং এ আমরা আবার ভরসা ফিরে পেলাম। অবশেষে তিনি জানালেন যে ১৪ তারিখে অপারেশন করবেন। ১৩ তারিখ রাতে ডাক্তার নিজে এসে সেলিমকে কিছু নেগেটিভ দিকের কথা বলে রাখলেন। তিনি বোঝালেন যে কিডনি রিজেকশন হতে পারে, যেকোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সব দিক যেন মাথায় রাখি। তার ভাষ্যমতে একজন ভালো ডাক্তার সবসময় কোন রোগের চিকিৎসার শুধু ভালো দিকগুলোই বলেনা, খারাপ দিকগুলো সম্পর্কেও জানিয়ে রাখা তার কর্তব্য। এসব শুনে সেলিম ও আমরা কিছুটা ভীত হয়ে পড়ি। অনেক চিন্তা ভয় আধো ঘুম আধো জাগরণের মাধ্যমে শেষ হয় আমাদের ১৩ তারিখের রাত। ১৪ তারিখ সকাল ৭/৭.৩০ এর মধ্যেই ওদেরকে ওটিতে নিয়ে যাওয়া হয়। ১৫/২০ জনের একটা বড় টিম এই অপারেশনে অংশ নিলো। শুরু হয় ওটির বাইরে বসা আমাদের সবার ভালো খবর শুনার প্রতীক্ষার পালা। ১০.৩০ এর দিকে একবার এক ডাক্তার এসে জানিয়ে যায় তখন পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবে চলছিলো, কিডনি প্রতিস্থাপ্ন হলে ওরা আবার আমাদের জানাবে। ১২.৩০ এর দিকে ডঃ এস এ খান নিজে এসে আমাদের জানান কিডনি প্রতিস্থাপন করা হয়েছে, কিডনি তার কাজ করা শুরু করেছে, বেশ ভালো পরিমানে ইউরিন পাস হয়েছে। এই খবর শুনার পর বাইরে অপেক্ষমাণ আমরা অনেকেই আনন্দে কান্নায় ভেঙ্গে পড়ি আর আল্লাহর কাছে শুকরিয়া জানাতে থাকি। অপারেশান শেষ হওয়ার পর ওকে যখন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন কিছুক্ষণের জন্য দেখতে পাই আমরা। তারপর ২/৩ দিন পর্যন্ত শুধু ডাক্তারের মাধ্যমে ওর খবর পাই, ওর সাথে সরাসরি দেখাতো দূরের কথা কথাও হয়না। ৩/৪ দিন পর তার পরিপূর্ণভাবে জ্ঞান ফিরে আসে। ডাক্তারের মোবাইলের মাধ্যমে কথা বলে আমার সাথে। অপারেশনের এক সপ্তাহ পর থেকে ওর সাথে দেখা করার অনুমতি পাই আমরা। ১৭ দিন হাসপাতালে থাকার পর মে মাসের এক তারিখে ওকে বাসায় নিয়ে আসি। একজন ভালো ডাক্তার কোন রোগী বা তার পরিবারের জন্য কত বড় মানসিক শক্তি হতে পারে তার উদাহরণ ডঃ এস এ খান। এখন আমাদের জন্য যিনি মানসিক শক্তি বৃদ্ধির কাজ করছেন তিনি হচ্ছেন প্রফেসর ডঃ নিজাম উদ্দিন চৌধুরী। ডঃ এস এ খানের মতোই আরেকজন ভালো মানুষ, ভালো ডাক্তার। যারা অন্য অনেক ডাক্তারের মতো শুধু টাকা না চিনে মানুষকে সেবা করার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন।

বর্তমানে সে সুস্থ আছে, তার শারিরিক অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। ছয় মাস একটু সাবধানতা অবলম্বন করে চললেই আর ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন ডাক্তার। দোয়া করবেন সবাই যেন আর কোন বড় সমস্যা ছাড়াই বাকী জীবন পার করতে আমরা।

*লেখাটি অনেকদিন ধরেই পোস্ট করব ভাবছিলাম, কিন্তু এর মাঝে সামুর লগ ইন জটিলতায় পড়ে আর পোস্ট করতে পারিনি। সামুতে আমি অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি যারা অনেক সময় আমাদের খোঁজখবর নিয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানানোর কোন ভাষা আমার জানা নেই। সবাই ভালো থাকুন এই দোয়া করি।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৩ রাত ১০:২৮
৩৭টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×