somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"জাগো"

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতার পর থেকে কুমিল্লা একাদশ এবং (ভারতের) ত্রিপুরা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ সংক্রান্ত একটা ঐতিহ্য চালু হয়ে আসছে । প্রতি বছর দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হয় । দুর্ভাগ্য হলেও সত্য, কুমিল্লা একাদশ এখনও পর্যন্ত একটা ম্যাচেও জিততে পারেনি । কোনো এক বছর, সেই প্রীতি ম্যাচের কিছুদিন আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় কুমিল্লা একাদশের অধিনায়কসহ বাকি সকল খেলোয়াড় । ফলে, সেই বছরের ম্যাচ দু’টো বাতিল হয়ে যায় । পরদিন পত্রিকায় ত্রিপুরা একাদশের অধিনায়কের কটাক্ষপূর্ণ সাক্ষাৎকার পড়ে রাগে-ক্ষোভে ফেটে পরে কুমিল্লার একটি অপেশাদার ফুটবল ক্লাব “আজাদ স্পোর্টিং ক্লাব” এর ছেলেরা । তারা সিদ্ধান্ত নেয়, তারাই কুমিল্লা একাদশ হয়ে ত্রিপুরা একাদশের বিরুদ্ধে মাঠে নামবে । তাদের এই উদ্যোগকে স্বাগত জানায় কুমিল্লা একাদশের ম্যানেজার । একজন প্রাক্তন ফুটবলারকে তাদের কোচ হিসেবে ঠিক করা হয় । সর্বাত্মক মনঃসংযোগের নিমিত্তে তাদের কক্সবাজার পাঠানো হয় ট্রেনিং নেয়ার জন্যে । তিন সপ্তাহ ট্রেনিং শেষে দৃঢ় মনোবল নিয়ে ফিরে আসে আজাদ স্পোর্টিং ক্লাবের ছেলেরা । অবশেষে মাঠে গড়ায় সেই দীর্ঘ প্রতীক্ষিত দিনটি । কিন্তু আত্মবিশ্বাসের অভাবে প্রথমেই বিপত্তির শিকার হয় কুমিল্লা একাদশ । তবে এটাই শেষ নয় । এর শেষটুকু জানতে হলে আপনাকে দেখতে হবে খিজির হায়াত খান পরিচালিত “জাগো” চলচ্চিত্রটি ।

হ্যাঁ, আমি এতোক্ষণ “জাগো” চলচ্চিত্রের কথাই বলছিলাম । এতে অভিনয় করেন ফেরদৌস, বিন্দু, রওনক, আরেফিন শুভ, নাঈম, তারিক আনাম, নূর ডিকন, শরাফ আহমেদ জীবন এবং আরও অনেকে । পরলোকগত খোদা বক্স মৃধাকে দেখা যায় ধারাভাষ্যকারের ভূমিকায় । খিজির হায়াত খান নিজেও অভিনয় করেন কুমিল্লা একাদশের ম্যানেজিং ডিরেক্টরের ভূমিকায় । সঙ্গীত পরিচালক হিসেবে রয়েছেন সায়ান চৌধুরী অর্ণব । রক্তে আগুন ধরানো “জাগো” গানটি আছে দু’টি ভার্সনে যেগুলোয় কণ্ঠ দিয়েছেন অর্ণব, বাপ্পা মজুমদার, জোহাদ । অন্যান্য কণ্ঠশিল্পীর মধ্যে রয়েছেন মিলন মাহমুদ, অদিত, শ্রাবন্তী আলী, কুমার বিশ্বজিৎ, কনা, রুপম, ইশতিয়াক হোসেন । এই চলচ্চিত্রটির মিডিয়া পার্টনার ATN Bangla, Radio Foorti এবং খুব সম্ভবত Citycell (যদিও Credits এ Citycell এর নাম উল্লেখ নেই) । আর এই চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে “স্বাধীন বাঙলা ফুটবল দল” এর প্রতি । চলচ্চিত্রটির পুরো শিরোনাম “জাগো : স্বপ্ন নয়, লক্ষ্য বিজয়”; ইংরেজি শিরোনামটি “Jaago : Dare To Dream” । অল্পবিস্তর হলেও এই চলচ্চিত্রটিতে কৌতুক আছে, আছে রোম্যান্স, আছে আদর-শাসন-ভালোবাসার কিছু মুহূর্ত, হাসি আছে, কান্না আছে, আছে গায়ের লোম খাড়া হয়ে যাওয়া কিছু চরমতম মুহূর্ত । আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে ! দেখার অনুরোধ রইলো ।

খিজির হায়াত খান’কে একটা অনুরোধ করতে ইচ্ছে করছে । জানি আমার অনুরোধ তাঁর কান পর্যন্ত পৌঁছুবে নাহ, তারপরও করছি । ফুটবল নিয়ে তো হলো; আপনি এইবার ক্রিকেট নিয়ে একটি চলচ্চিত্র বানান ! খুব আশা নিয়ে বসে আছি ।

“সবার উপরে দেশ বড় । আর এই দেশাত্মবোধে বলীয়ান হয়ে যদি কোনো দল নিজেদেরকে উজাড় করে দেয়, তবে কাঙ্ক্ষিত লক্ষ্যটি অবশ্যই পূরণ হয় । দেশকে ভালোবাসলে নিজেকে নিঙরে দেওয়া যায়, নিজেকে উজাড় করে দেওয়া যায়, জয়-উল্লাসে নিজেকে ভাসিয়ে দেওয়া যায় ।”

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×