আমি গর্বিত, ধন্যবাদ শাবিপ্রবি!!
৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইউএনডিপির সহায়াতায় পরিচালিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম আয়োজিত এক কর্মশালা নিয়ে গত দুইদিন খুব ব্যস্ত ছিলাম। খুব ব্যস্ততার অন্যতম কারণ ছিল যে আমাদের ঐ কর্মশালার প্রধান অতিথি ছিল বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী।
আজকে দুপুর ১২:০০ টায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কর্মশালায় আসেন এবং কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন। এরই সাথে তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য উপস্তিত সবাইকে এবং দেশের প্রত্যেক নাগরিককে আহ্বান জানান। সবাইকে অনুপ্রাণিত করার জন্য তিনি বিভিন্ন উদাহরণ টানেন, যার মধ্যে প্রথেমেই তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এসএমএস ভিত্তিক রেজিষ্ট্রেশন সিস্টেমের কথা বলেন, তিনি এটাও বলেছেন যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এসএমএস ভিত্তিক রেজিষ্ট্রেশন সিস্টেমের আদলে সবকটি বিশ্ববিদ্যালয়ে এই সিস্টেম চালু করতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর থেকে প্রথমেই এই কথা শুনে গর্বে আমার বুকটা ভরে গেলো। খুব দ্রুত চোখে ভাসতে লাগলো আমাদের সিএসই বিভাগের ছোট ভাইরা দিনরাত ল্যাবে কোড করছে, সজীব দাড়ি গোফ না ছাটা মুখ নিয়ে প্যাটার্ন ম্যাচিং এর প্রবলেম সলভ করছে, জাফর স্যার একটু পর পর ছুটে ল্যাবে গিয়ে খোজ-খবর নিচ্ছে। এই গর্বিত অনুভূতির অংশীদার আমি একা না, আমাদের সবাই। এর কৃতিত্বের জন্য আমাদের সিএসই বিভাগের সেইসব প্রোগ্রামারদের এবং এর সাথে জড়িত সবাইকে জানাই আন্তরিক সাধুবাদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন