somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরমতসহিষ্ণুতা হয়ত জরুরী - বিশেষত তা যদি হয় প্রিয় মানুষের - এমনকি মতটা যদি না মানার মত হয় তবুও...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহাবাগের আন্দোলন চলছে পূর্ণ উদ্যমে। কিছু সফলতাও এসেছে। বাকি দাবিগুলোও কিছুদিনের ভিতর পূরন হবে বলে বিশ্বাস। এর মধ্যে চলছে জামাতের চরম মিথ্যাচার - বানানো গল্প। বানানোর মাত্রাটা বায়তুল্লাহর খতিবদের নিয়ে মিথ্যা গল্প প্রকাশ পর্যন্ত চলে গেছে। এগুলো মেনে নেয়া কঠিন।

অন্যদিকে আজকে কিছু মানুষের আপডেট পড়ছিলাম - যারা খুব বড় গলায় নিজের বহুদিনের পুরোনো বন্ধুকেও ছেড়ে দিচ্ছেন এই শাহাবাগের আন্দোলনে সামিল না হবার অপরাধে। বন্ধুর অপরাধ - তিনি দেশের আরও অনেক সমস্যা নিয়ে বিচলিত - সেগুলো নিয়ে তিনি একই রকম বা ক্ষেত্রবিশেষে একটু বেশী উদ্বিগ্ন। কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো জামাতের অপপ্রচারে প্রভাবিত।

বাংলাদেশে ফেসবুক ইউজার মাত্র বত্রিশ লাখ। তার থেকে অনেক বেশী ভোটার জামাতকে অথবা বি.এন.পিকে ভোট দেন নিয়মিত। আমি নিশ্চিত এদের সবাই যুদ্ধাপরাধী নয় বা যুদ্ধ্বাপরাধকে সমর্থনও করেন না। এরা অনেকে নিতান্তই সাধারন ধর্মপ্রাণ অথবা শান্তিপ্রিয় মানুষ। এই সংখাটা কিন্তু অনেক। এক অর্থে ফেসবুকের বাইরের সাধারন মানুষকে অবহেলা করাটা বি.এন.পির শাহাবাগকে অবহেলা করার মতই হতে পারে।

আমরা সাধারন মানুষ ছাপা অক্ষরে লেখা বিশ্বাস করে অভ্যস্ত। টেলিভিশনের কথা ফেলে দিতে পারি না। ধর্মের ব্যাপারে স্পর্শকাতর। কাজেই অপপ্রচার আমাদের প্রভাবিত করে দারুনভাবে। আর কিছু হোক না হোক আমারা নিজেদের ইসলাম বিরোধী কাজে জরাতে চাই না। এটা আমাদের সাদাসিধে অথবা বোকা আচরণ যাই বলেন না - আমরা অনেকেই এমন।

এই অবস্থায় আমরা যদি আমাদের প্রিয় মানুষগুলোর সাথে সময় না দিয়ে তাদের সংশয় দূর না করে - যদি তাদের বয়কট করতে থাকি - তা কি ঠিক হবে? আমাদের কি উচিত না একটু সহনশীল হয়ে তাদের সময় দিয়ে তাদের সাথে নিয়ে এগিয়ে যাওয়া। সময়টা যদি আমরা না দেই - তাদের উপর সময় জামাত দিবে এবং তার ফল ভাল নাও হতে পারে। আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে হারাবো।

শাহাবাগের আন্দোলন শেষ হবে একদিন - আমাদের দাবি পূরণ হবে। কিন্তু সেই দাবি পূরণের পর আমরা যেন আমাদের প্রিয় মানুষগুলোকে না হারাই। এই বন্ধু, এই বাবা মা, এই ভাইবোন এরা আমাদের সাথে এতদিন ছিলেন, এদের সাথেই আমাদের চিন্তা চেতনা সমৃদ্ধ হয়েছে - আজকে মতের পার্থক্য হওয়ায় তাদের উপেক্ষা করা ঠিক হবে না। একটু সময় দিয়ে সাথে থেকে সাথে নিতে পারলেই ভালো।

বি:দ্র: - আমি ধরে নিয়েছি আমাদের এই কাছের মানুষগুলো খুনি, মিথ্যাচারী, জংগী বা সন্ত্রাসী নয়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×