somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুই আসলেই একটা বলদ! আমার মাথায় ডিম....ইস্! এইটা আমি সন্দেহ করসিলাম

১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুদিন আগের খুব পপুলার একটা কার্টুন আজকে আবার দেখছিলাম।

দুই বন্ধুর পথে দেখা।

বন্ধু ১: কিরে কই যাস?
বন্ধু ২: বাজারে যাই। মাথায় ডিম আছে। বাজারে গিয়া ডিম বেচমু।
বন্ধু ১: তুই তো একটা বলদ। বাজারে যায়া মাথার ডিম বেচব কেমনে?
বন্ধু ২: সেইটা তুই বুঝবি না। তুইও তো কম যাস না। আচ্ছা ক দেহি আমার মাথায় কি আছে? যদি কইতে পারস তাইলে এইহান থেইকা আমি তোরে দুইটা ডিম দিমু।
বন্ধু ১: উম্! কইতাসি, একটু সহজ কইরা দে।
বন্ধু ২: আইচ্ছা। আমার মাথায় যা আছে তার গায়ের রং সাদা। ভাংলে কুসুম লালও হইতে পারে আবার হলুদও হইতে পারে। আর কমু না, তাইলে তুই বুইঝা লাইবি।
বন্ধু ১: ও বুঝতে পারছি। তোর মাথায় লেবু।
বন্ধু ২: হা হা! হয় নাই। তুই আসলেই একটা বলদ। আমার মাথায় ডিম।
বন্ধু ১: ইস্! এইটা আমি সন্দেহ করসিলাম।

গতকাল সিটি কর্পোরেশানের নির্বাচনের ফলাফলের পর অনেকেই অনেক কথা বলছেন। কারও মতে এটা স্বাধীনতার স্বপক্ষ শক্তির পরাজয়, কারও মতে এটা উগ্র মৌলবাদের জয়, কেউ বলছেন নাস্তিকতার পরাজয়। কেন জানি মনে হয় কেউ এই সহজ কথাটা বুঝতে পারছে না - মানুষ শুধু শান্তি চায়। প্রচুর জটিল বিষয়, তত্ব কথা শুনতে বা বুঝতে কেউই আগ্রহী নয়। সব কঠিন কথা, স্বাধীনতা, নাস্তিকতা, মৌলবাদ শুনতে রাজি আছি যখন পেটে ভাত আছে, মনে শান্তি আছে, নিরাপত্তা আছে।

সুযোগ সবাইকে দেয়া হবে এবং হচ্ছে - আপনি না পারলে, পরের জন লাইনে আছে। এই সহজ কথাটা কেন আমরা শুনতে পাই না। আমাদের রাজনীতিবিদরা এবং তাদের কিছু অন্ধ সমর্থকরা কি এই গল্পের দুই বন্ধুর মতই হয়ে যাচ্ছেন?
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×