somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানির নিচে দুই ইঞ্চি আর বিশ ফিট একই কথা

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আমি যদি এখন সিদ্ধান্ত নিই, যারা সমালোচনা করে এবং মানুষকে বোঝানোর জন্য... ৩ হাজার ২০০ মেগাওয়াট রেখে বাকি ৫৪/৫৫টা যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি- সেটা বন্ধ করে রাখি দু’চার দিন। তখন অবস্থাটা কী হবে?”

“রোজার পরে এরকম একটা প্র্যাকটিস করতে হবে। মানুষকে বোঝানোর জন্য- কী ছিল, আর এখন কী আছে? না হলে এই সমালোচনা চলতেই থাকবে।”

উপরের কথাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি স্তম্ভিত, ব্যাথিত এবং হয়ত হতাশও। জনগণকে প্রতিপক্ষ বানানোটা কতটুকু ঠিক হচ্ছে তা আমি বুঝতে পারলাম না। আপনিতো প্রধানমন্ত্রী জনগণেরই। আমাদের উপর এ কিসের প্রতিশোধ? আপনাকে প্রধানমন্ত্রী করেছে জনগণ তাদের জন্য কাজ করার জন্য, আপনি দেশের উন্নতি করবেন এটাইতো স্বাভাবিক তাই না।

আওয়ামীলীগ এইবার অনেক ভাল কাজ করেছে তার ভিতর বিদ্যুত খাতে অগ্রগতি নিঃসন্দেহে প্রশংসনীয়। এবং আমার বিশ্বাস অধিকাংশ মানুষ তা স্বীকার করে। এইভাবে রাস্তার কাদা গায়ে মাখার কি মানে আমি জানি না।

অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে আবার অনেক ক্ষেত্র হয়েছে প্রশ্নবিদ্ধ। সাধারন মানুষ যদি মেনে নিতে পারে, সহ্য করতে পারে এই সব কিছু তবে প্রধানমন্ত্রী হয়ে এই প্রতিহিংসাপরায়নতার প্রকাশ মানুষকে নিঃসন্দেহে ভীত করে তুলবে।

সবার আগে যে আত্মউপলব্ধি প্রয়োজন - আমাদের এখনও অনেক পথ পারি দিতে হবে। আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমরা এখনও পানির নিচেই রয়ে গেছি। কাজেই আত্মতুস্টির কোন সুযোগ মনে হয় আমাদের নেই। আর যতক্ষন না অন্তত দারিদ্র্য সীমার উপরে আসছি - কোন অগ্রগতিই মনে হয় বুক চাপড়ে বলার মত নয়। অনেক ক্ষেত্রেই হয়ত - "পানির নিচে দুই ইঞ্চি আর বিশ ফিট একই কথা"। কাজেই আগে পানি থেকে উদ্ধার করুন আমাদের। বাংলাদেশীরা বেঈমান না। মাথায় করে রাখব আপনাকে। বারবার বিশ্বাস করে আমরা আপনাদেরকেই ক্ষমতায় নিয়ে আসি এই আশায় যে আপনারা আমাদের কথা ভাববেন, আমাদের ভালবাসবেন। এই ধরনের দুই একটা কথা আমাদের দারুনভাবে বিচলিত করে তোলে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×