"অজানা প্রেম নিয়ে চেনা অচেনা আমি"
মেয়ে তুমি কি জানো
একবুক হাহাকারের তুলাযন্ত্রে ওজন কতো।
জানা নেই তোমার
জানলে খোঁপায় গোঁজা ঐ নীলকন্ঠ ফুল,
ঠোঁটের কোনে লেপ্টে থাকা সেই ভয়ংকর সুন্দর হাসি,
আর সযত্নে লুকিয়ে রাখা ঐ চির অাকাঙ্ক্ষিত হৃদয়,
সঁপে দিতে আমায়।
মেয়ে তুমি কি জানো
অপূর্ণ হৃদয়ে প্রেমহীন শূন্যতার তিক্ততা কতো।
জানা নেই তোমার
জানা থাকলে উপেহ্মার মধ্যাহ্ন উপটৌকন পাঁঠাতে না,
আবেগহীন সন্ধ্যায় ভালোবেসে ছুঁয়ে দিতে আমায়,
তোমার সেই প্রেমময় স্পর্শে
নিকোটিনের বিষে নীল হয়ে যাওয়া ফুসফুসের প্রকোষ্ঠে
অনুভব করতাম তোমার উপস্থিতি।
মেয়ে তুমি আমার রংধনু নও
যে শুধু বর্ষণরত বিকেলেই আমার আকাশে তোমার আগমন হবে।
মেয়ে তুমি আমার অবসরের দ্বিপ্রহরে ডেকে যাওয়া কোন কোকিল নও
যে শুধু বসন্তের রোদেলা কোন দুপুরে একান্তে তোমার আগমন হবে।
তুমি আমার
খোলা আকাশ জুড়ে অবারিত মেঘ,
গনগনে সূর্যের অালোয় তৃষ্ণার্ত অনুভূতি,
রাতের গভীরতায় জ্যোৎস্নার অাকাঙ্হ্মা।
মেয়ে তুমি কি অজানাই রয়ে যাবে
কখনই কি জানবে না
তোমার জন্য লালিত চিন্তারা আজ স্বপ্নবাজ,
অহেতুক কল্পনার ডানায় ভর করে
ভালোবাসার পরিভ্রমণ করে সঙ্গী করে তোমায়,
তোমার জানার প্রতিহ্মায় এই চেনা অচেনা অামি
এখনো স্বপ্নের জাল বুনে চলেছি নিরন্তরভাবে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

