"আমার পুরোটা জুড়ে আমার তুমি"
অলস দুপুরে ক্লান্তিময় একাকিত্ব
স্মৃতির স্তুপ হাতড়ে খুঁজে পাওয়া ধূলিধূসরিত তুমি।
কটাহ্মের চোখে তাকিয়ে আছো
যেন ঘুম ভাঙিয়ে দিয়েছি তোমার।
ফোলা ফোলা গালে অভিমানের রক্তিম আভা
ছুঁড়ে দেওয়া দৃষ্টিতে প্রশ্নেরা উত্তরের অপেহ্মায়
"কেন বারেবার কেন অকারণ
তোমার সান্নিধ্য পেতে চায় আমার মন"।
আমার বিমুগ্ধ চোখ বিস্ময়ের আতিশয্যে
ঘোর লাগা দৃষ্টি নিষ্পলক আমি।
ভালোবেসেছিলাম ঐ এলোমেলো তুমি কে
আজো ভালোবাসি এই ভীষন গোছানে তোমাকে।
উগরে দেওয়া উত্তর তাই অযথা ব্যাকরণ
ভালোবাসার বর্ণমালায় নতুন সংযোজন
"কখনো আয়না দেখো না রাজকন্যা
প্রেমের যুদ্ধে প্রতিপহ্ম তুমি বড় বেশি বেমানান"।
পড়ন্ত বিকেলের অলস সান্ধ্যআলোয়
মোমবাতির বুকে যত্নে গড়ে ওঠা অন্ধকারে
আমি বাড়িয়ে দিয়েছি হাত
তুমি ধরবে বলে আজ।
তোমার শরীরের উষ্ণতায়
চুলের মাঝে নাম না জানা অাকর্ষণে
আমার বুকের মাঝে
চুপটি করে আমার তুমি।
প্রতিটি মুহূর্তে প্রবল থেকে প্রবলতর
হতে থাকা অনুভূতির নাম 'তুমি'।
শুধু কিছুটা সময় চেয়ে নেব
প্রবল হতে থাকা তোমায়
আমার পুরোটা জুড়ে একটা ঘর বানিয়ে দেব।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



