![]()
"তুমিহীন মেঘলা আকাশ মন ঘুড়ির অবাধ্য উড়াউড়ি"
তুমিময় মেঘলা আকাশ মন খারাপের ছুটি
ভরদুপুর রোদ ভেজা ঘাসফুলের মাঝে তুমি।
ঝরা পাতা আর রংহীন পুরনো কষ্টগুলো
বেড়ে ওঠা শেওলা কার্নিশের মুখ গোমড়া কোণগুলো।
ফ্রেমে বন্দী তুমি মোনালিসা হাসি অমলিন
আমি রাতভর মুখে হাত বসে ভাবি তোমাতে আমি বিলীন।
তুমি মাঝিহীন নায়ে মন নদীর উন্মাতাল ঢেউ
আমি পাড়ে বুক চেতিয়ে দাঁড়ানো ঝাউ বনে অপেক্ষিত কেউ।
তুমি এক অবাক ছেলের সাত রঙা রঙীন ঘুড়ি
মন আকাশে ইচ্ছেমতো যখন তখন করো উড়াউড়ি।
তুমি আমার একলা দুপুর অলস বসে থাকা
নতুন করে তপ্ত রোদে তোমায় খুঁজে নেওয়া।
তুমি রোজ বিকেলের মেঘলা আকাশ বৃষ্টি সারাবেলা
অজুহাতের বাহানাতে আলতো ছুঁয়ে যাওয়া।
তুমি আমার অবাধ্য মন ভাবনার প্রশ্রয়ে খোলা বাতায়ন
তারাদের মাঝে চুপটি করে বসে থাকা নিয়ে আকাশ জোড়া শিহরণ।
দূর্বাঘাসের বুকে জমা শিশির জানি উষ্ণতায় হারাবে তুমি
সন্দিগ্ধ মন খোঁজে তোমায় দেখে দূর আকাশে উড়ছে মন ঘুড়ি।
হারানো তুমি মন ফ্রেমে আমার ইচ্ছে লাটাই সুতো
জীবন ক্যানভাস রাঙাই রঙে নীল ধূসর কালো।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




