![]()
"পহেলা বৈশাখে নিলামে উঠেছে নারী আর নারীত্ব"
নির্বাক জনসমুদ্রের মাঝে স্থান পায় নারকীয় বিভীষিকা
চেতনার গলা টিপে হত্যার অপচেষ্টায় সৃষ্টি কৃষ্টির স্বার্থকতা।
বিবেকবান সমাজপতি নিশ্চুপে দেয় করতালি ঘটনার
বিকশিত দন্তপাটি ব্যস্ততম দিনযাপন স্বাদ নেয় লাঞ্চিত ললনার।
শিক্ষিত সুশীল সমাজ বসে গদিঠাসা কেদারায় ঠোঁট দেয় গরম পেয়ালায়
ব্যক্ত বিদ্বেষ শোনায় ধীক্কার নারীবাদ সমাজের উচ্ছৃঙ্খলাতায়।
কতক মানুষরূপী পশুর হাতে সঁপে দিয়েছি তোমার সম্মান নীরবে
তোমার বিবস্ত্র রূপে শরীর লালিত্যে আজ ঘাম ঝরে গোপণ অঙ্গে।
আমি হয়ে দর্শক
দেখি তোমার উন্মুক্ত সৌন্দর্য্য
শুনি তোমার আর্তচিৎকার বলো বাঁচাও বাঁচাও
ভেতরের সত্য আজ হয়েছে বার্ধক্য
ভুলে গেছি আজ আমি তুমি মা মেয়ে আমারো।
রাত্রির অন্ধকার চিরে চিন্তার মেঘ ঝরায় বৃষ্টিপাত
ভাবি পহেলা বৈশাখে কি পেলাম 'অপবাদ'।
তুমি নারী হয়েছো দিগ্বিজয়ী
নিজ গুণে তুমি আজ হয়েছো অধীশ্বরী
মাতৃস্নেহ কিংবা হয়ে পত্নী রূপী
দিয়েছো প্রাণ ধূ ধূ মরুদ্যানে হয়ে তটিনী।
তাই বুঝি আজ পরীক্ষিত তুমি তোমার অস্তিত্ব
দেখি কি করে তুমি হও গরীয়সী; জেনো আজ বিবেক লজ্জিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


