![]()
যদি তোর ভেজাচুল
সন্ধ্যা হাওয়া বাড়ছে অন্ধকার
আমিহীন ভীষণ ভুল
মেলছে ডানা উড়ছে নীলাকাশ।
শহরতলী নিশ্চুপ একা
প্রহরায় কাটে রাত জমে মেঘ
আজ বৃষ্টি ছোঁবো মন মাতাবো
বাসব ভালো শুধু তোকে।
তোর শরীর ছুঁয়ে বৃষ্টি নামুক ________
হবো অশ্রুজল।
রূপালী রোদ ভাসুক ________
কালো দীঘি জল।
আমি রক্তজবা তোর খোপার ফুল
ছুঁয়ে দেখি উড়ো মেঘ কিছু ধূসর ভুল।
আমি হাঁটছি একা দেখো ছন্নছাড়া
বুকে বাঁধছে বাসা সব কালো মেঘ।
আমার জানা আছে তোর হারানো গল্পকথা
তুই বদলে যাওয়া সকাল বেলা অপেক্ষা রাতভর।
তুই স্বপ্ন হোস দিনরাত্রি অবিরত
আমি নেব তোর প্রেম আছে যত
রঙীন পালকের গল্প বাঁকা চাঁদ
ভালোবাসা আছে বাকী অল্প------ তাই থাক।
খোলাচুল এলোকেশ
আমি আছি, আছি আমি জেনো বেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


