
"মেঘলা আকাশ মন তোমায় পড়ছে মনে ভীষন"
ভুলে যাওয়া চেনা পথের ধূলোয়
ফেলে আসা ঘুরছে লাটিম সুতোয়
মিথ্যে করে বলবে কি আমায়
______________ ভালোবাসি।।
প্রেম খুঁজছে এ মন দক্ষিণা জানালা খুলে
আমি সইতে পারি কষ্ট সব ভুলে
তোমার দুহাত ভরা কাঁচের চূড়ি বলে
______________ ভালোবাসি।।
সেই ১২ টা ৩০ সেই ক্ষণ
টুকরো হাসি দেয় উঁকি ভুলো মন
উড়ছে ধূলো পড়ছে মনে স্কুল জীবন,
ভাঙা সাইকেল ছেড়া জুতো
ফাঁকা ক্লাসররুম খুঁজি ছুতো
তুমি মিষ্টি করে হাসো
আমি আনমনে ছুঁয়ে দেবো
তুমি অবাক চোখে দেখো।
আমি চুপচাপ কাছে আসি
তোমার মুখটা ছুঁয়ে বলি
____________ ভালোবাসি।।
ভাঙা পেন্সিল ছেড়া কাগজ
আমি ভুলে বাবার শাসন
বৃষ্টিভেজা দুপুর
তোমায় পড়িয়ে দিলাম নূপুর।
উঠোন জুড়ে ঘাসফুল
শান বাঁধানো সেই পুকুর
তোমার শরীর জুড়ে শিহরণ
চুমে তোমায় প্রেমে পড়ল এ মন।।
আজ একলা একা আমি
বারটি বছর জমেছে কষ্ট মন দেওয়াল
ফেলে আসা দিনের স্বপ্ন বুনার খেয়াল
তবু ভুল জ্যোৎস্না আলো খেলা
প্রেম পুরোন খাতা বন্দি কবিতার মেলা।
আজ নীল খামে বন্দি তোমার চিঠি
কিছু কথা কিছু টুকরো স্মৃতি
সময় আজ বড্ড জাগায় ভীতি
একলা চাঁদ গোটা আকাশ আমি কষ্ট করে বাঁচি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


