মাত্র একটি শব্দ | অস্পষ্টতা | আবার লালটিপ
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র একটি শব্দ তোমার শাড়ির কুঁচিতে, একটা সম্পূর্ণ আকাশ আছে
কিছুটা ধূসর বাকিটা নীল
বাহান্ন টুকরো মেঘে একটি মাত্র শব্দ ভাসে।
নীলাদ্রিতা,
একটা আগুনরাঙা সকাল
নম্র দুপুর
ভেজা সন্ধ্যা
আর এলোমেলো রাত।
ঐ একটি শব্দ যখন তোমার সামনে দাঁড়াবে
নীল শাড়িতে তোমার চোখ, নিগূঢ় অরণ্যে
আমি চারকোণা একান্ত একটা জানলা করে নেব।
'ভালোবাসি' - তোমায় দেখার অবিচ্ছেদে
এই একটি শব্দই আমি ভুলিয়ে নেব। 
অস্পষ্টতা গোটা তিনেক রঙ পেন্সিল আজো পড়ে আছে,
হয়তো যত্নে হয়তোবা অযত্নে;
তবু আছে।
লাল ফ্রক উড়িয়ে জুঁইদি আসতো
প্রত্যেক বিকেলে আসতো
আচমকা চুমু এঁকে দিতো।
কানের কাছটায় ঠোঁট ছুঁইয়ে বলতো,
এই শুভ্র, তুই কি আমায় ভালোবাসিস!
গাল মুছতে মুছতে আমি হাতের রঙ পেন্সিলটা ছুঁড়ে দিতাম।
বাঁশের সাঁকোটা আজ নেই,
তবে বিকেল আসে, নিয়মকরেই,
তবু জুঁইদির দেখা নেই!
নাহ্। আমার মনের মধ্যেও জুঁইদি নেই। কোত্থাও নেই। 
আবার লালটিপপ্রতিদিন নিয়মকরে ঠিক এই সময়টাতেই আকাশে মেঘ করে,
সিঁদুররাঙা; যেন নীলাঙ্কীত লালটিপ।
ছুঁয়ে দেই -
মিলিয়ে যায়,
ভেঙে যায়,
টুকরো টুকরো হয়।
পুরো একটা বিকেল ধরে টুকরোগুলো গুছিয়ে আনি
জুড়ে দেই, আয়না বনে যায়।
আমি তোমায় দেখি
আধখোলা জানলা আর একটা পূর্ণ চাঁদ।
সে প্রায় বছর চারেক হলো -
আজ আবার লালটিপে তুমি,
আমি দ্বিতীয় আর শেষবার তোমার প্রেমে পড়লাম, নীলাদ্রিতা।
শুভ্র
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন