আমি মদন, আরে কি কন আমারে চিনেন না ? আমি মদন, কোন আকার একার নাই, একেবারে সোজা ম দ ন । ক্ষেতের মানুষ এবং একজন অতি সাধারণ নাগরীক। থাকি গ্রামে। গ্রামের নাম রসুল পুর । গ্রামটা পরেছে বাংলাদের একটা জেলার একটা উপজেলার একটা ইউনিয়নে।
রসুলপুর গ্রামের পেছনে একটা নদী। বছরের তিন মাস ঐ নদীতে ছোট ছোট নৌকা চলে আর বাকি সময় মানুষ হাঁটে। সামনে বিস্তীর্ন ফসলের মাঠ। এই মাঠটা আসলে একটা বড় তিন কোনাকৃতীর বিল দেহাবশেষ। অনেক গল্প আছে এই বিল নিয়ে । বিলের চার পাশে এবং মাঝের দিকে যে দুটি গ্রাম তাদের সবার পূর্ব পুরুষের ফসলের জমি বলতে যা তা এর মধ্যেই।
গ্রামের পূর্ব দিক দিয়ে একটা রাস্তা, রাস্তা বলা যাবনা ক্ষেতের দুইটা আইল জোড়া দিলে যা হয়। এই আইলটাই রসুলপুকে পূবের দূরের গ্রাম টার সাথে যোগ করেছে তার আরও কয়েক ক্রোশ দূরে ইউনিয়ন বোর্ডের মাটির সড়ক।
রসুলপুর গ্রামের মোট জনসংখ্যা বারশর মত, তবে হিসাব নাই। চেয়ারম্যন সাবরে একবার বলতে শুনছিলাম ১২শ। গ্রামে ভোটার তিনশ পঞ্চাশ। মহিলা পুরুষ আলাদা জানিনা তবে তিন চারশ বাচ্চা পোলাপান আছে। তাদের অনেকেই পূবের গ্রামের প্রাইমারী স্কুলে পড়ে। ক্ষেতের আইল ধইরা সকালে স্কুলে যায়। গ্রামে মোট পরিবার সংখ্যা দুইশ হবে। গ্রামে বিশটা ঘরে টেলিভিশন আছে বেটারী, সোলার দিয়ে পুরা গ্রামের জোয়ান বুড়া বাংলাদেশ টেলিভিশন দেহে। রেডিও আইজ কাইল নাই, তয় মাস্টর সাবে মাঝে বিবিসি হুনতে দেহি। গ্রামে আইজ কাইল অর্ধেক পরিবারেই মোবাইল ফোন আছে।
আমিও এই গ্রামের একজন। সোজা সরল, আমি মদন। গ্রামের চাইরপাশ, সামনে পিছনে সমস্ত মাটি আমার চেনা । আর ঐইযে ক্ষেতের আইল দইরা দূরে চার গ্রাম পরে যেখানে ইউনিয়ন রাস্তা, সে পর্যন্ত ক্ষেত, গ্রাম, মানুষ সবই আমি চিনি ও জানি। গ্রামের গাছগুলিও আমার চেনা। এটুকুই আমার পৃথিবী। তবে
আমি মদন। কখনও এইদিকে আইলে পাঁচ গ্রাম আগে থাইক্কা পুলা বুড়ারে, নাম কইলেই দেহাইয়া দিব।
উল্লেখ্যঃ মদন শব্দটির অর্থ সুদর্শন/সরল/সত্য। শব্দটি এই অঞ্চলে এসে সমাজের ধুরন্ধর মানুষের বিপরীতার্থক অর্থ লাভ করেছে। তবে দূঃখের বিষয় এদেশে মদনের সংখ্য দ্রুত হ্রাস পাচ্ছে আর চতুরে ভরে যাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

