অস্কারজয়ী অভিনেতা রবিন উইলিয়ামসের মরদেহ উদ্ধার (আত্মহত্যা হতে পারে)
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হলিউড তারকা রবিন উইলিয়ামসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ক্যালিফোর্নিয়ায় রবিনের ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অস্কারজয়ী এই অভিনেতা আত্মহত্যা করে থাকতে পারেন।
বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির খবরে জানা যায়, উইলিয়ামস ‘গুড মর্নিং ভিয়েতনাম’, ‘ডেড পয়েটস সোসাইটি’ ছবির জন্য বিখ্যাত ছিলেন। এ ছাড়া ‘গুড উইল হান্টিং’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১৯৯৭ সালে অস্কার পান ৬৩ বছর বয়সী এই অভিনেতা। কিছুদিন ধরে রবিন উইলিয়ামস মানসিক বিষণ্নতায় ভুগছিলেন।
অস্কারজয়ী এ অভিনেতার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন স্ত্রী সুসান স্নেইডার। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ সকালে, আমি আমার স্বামী ও শ্রেষ্ঠ বন্ধুকে হারিয়েছি। এ ছাড়া পৃথিবী ভালো মানুষকেও হারাল।’
রবিন উইলিয়ামস একাধিক বিয়ে করেন। সুসান তাঁর তৃতীয় স্ত্রী। তাঁর তিনটি সন্তান রয়েছে। সত্তরের দশকে টিভি শো ‘মর্ক অ্যান্ড মিন্ডি’র জন্য পরিচিতি পান রবিন।
সু্ত্র -
Robin Williams Found Dead in Possible Suicide সুত্র -
এখানে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন