somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার মন নিয়ন্ত্রণ হবে মোবাইল ফোন সিগন্যালে :D:):)

২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তথ্যপ্রযুক্তির যুগে বর্তমানে এমন সব বিষয় সম্ভব হচ্ছে, যা কিছুদিন আগেও সবার চিন্তা-চেতনার বাইরে ছিল। কিন্তু একের পর এক অসম্ভবকে সম্ভব করাই তো প্রযুক্তির কাজ। তাই বলে মানুষের মনকেও নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি?B-)B-)
আশ্চর্য হলেও সত্য, সম্প্রতি গবেষকরা মস্তিষ্ক নিয়ন্ত্রণের জন্য নতুন এক ধরনের প্রযুক্তি আবিষ্কার করেছেন। তবে তা শারীরিক প্রতিবন্ধীদের জন্য বেশি কার্যকর হবে বলে জানা গেছে।;););)

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটেশনাল নিউরোসায়েন্স বিভাগের অধ্যাপক টিজি পিং জাং ও তার সহকর্মীরা নতুন এই ‘ব্রেইন কম্পিউটার’ আবিষ্কার করে তা শতভাগ সফল বলে দাবি করেছেন। তারা মনে করছেন, শুরুতেই এটি প্রতিবন্ধীদের জন্য ব্যবহার হলেও ধীরে ধীরে সুস্থ-সাধারণ মানুষের মধ্যেও ব্যবহার শুরু হবে। গবেষকরা আরও জনিয়েছেন, গাড়িচালক এবং ট্রাফিক পুলিশের জন্যও এটি অত্যন্ত উপকারী হবে। কেননা অনেক সময়ই তারা অন্যমনস্ক হয়ে পড়েন। প্রযুক্তিটি তাদের কাজে দ্রুত মনোযোগ ফিরিয়ে আনার বিষয়ে সহায়ক হবে। কার্যপ্রণালীর বিষয়টি বলতে গিয়ে গবেষকরা জানান, প্রযুক্তিটি কাজ করবে আপনার সঙ্গে থাকা মোবাইল ফোনে একটি মাত্র ফোনকল করার মাধ্যমে। এখানে ব্যবহার করা হয়েছে ইলেকট্রনসেফালোগ্রাম (ইইজি) সিস্টেমটি। এই ইইজি সিস্টেমটির সঙ্গে মোবাইল ফোনের ব্ল- টুথের একটা সংযোগ থাকে, যা অ্যালগরিদমকে সিগন্যাল আকারে পৌঁছে দেয় মোবাইল ফোন। সেটি মন নিয়ন্ত্রণের বার্তা হিসেবে কাজ করে। বেশ কিছুদিন আগে অনেকটা একই ধরনের ‘নিউরোফোন’ এর আইডিয়া দিয়েছিলেন ডার্টমাউথ কলেজের নিউরোসাইনটিস্টস রাজিভ রাইজাদা। তিনিও নতুন আবিষ্কৃত এই প্রযুক্তির প্রশংসা করে বলেন, এটি খুবই মজার একটি জিনিস। এর আগেও কয়েকজন এ রকম প্রযুক্তি ব্যবহার করেছিলেন।

তবে তা ছিল আকারে বড় এবং দামেও অনেক চড়া। কিন্তু এখানে স্বল্পমূল্য এবং মোবাইল ফোনের মতো ছোট একটি জিনিস হওয়ায় অনেকেই এটি পছন্দ করবে। নিউরোফোনের মাধ্যমেও সিগন্যাল দিয়ে মন নিয়ন্ত্রণ করার পদ্ধতি চালু আছে। তবে তা নতুন আবিষ্কৃত প্রযুক্তিটির তুলনায় বেশি
সময়সাপেক্ষ প্রক্রিয়া।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×