বাংলা ভাষাকে হেয় করে কথা বলার দুঃসাহস কোথায় পান আপনি? যে ভাষার জন্য মানুষ সব বিসর্জন দিয়ে যুদ্ধ করেছে, রক্ত দিয়ে যে ভাষাকে অর্জন করেছে, সেই ভাষাকে তুচ্ছ করতে লজ্জা লাগেনা আপনার?
ঢাকার কোনো প্রকাশক হয়ত আপনার বইয়ের দুয়েকটা শব্দ ভুল লিখেছে। আপনি সেটা নিয়ে স্ট্যাটাসে করলেন, 'পশ্চিম বাংলার ভাষাটাই আসল বাংলা। আর বাংলাদেশিদের ভাষা হচ্ছে বাংলার অপভ্রংশ'...
আপনি হয়ত ভুলে গেছেন যে, পেন্সিল হাতে প্রথম এই ভাষায়ই লিখতে শিখেছিলেন। কিন্তু এটা ভুলবেন না, এই বাংলা ভাষা আমাদের রক্তে মিশে আছে, চেতনায় মিশে আছে, এদেশের মাটিতে মিশে আছে। ভাষার অপমান আমরা কখনোই সহ্য করবোনা...
মানুষ যখন দুর্গম সিড়ি বেয়ে উপরে উঠে যায়, তখন আর সেই সিড়ির প্রথম ধাপটার কথা মনে থাকেনা। মানুষের মধ্যেই যে একদল অকৃতজ্ঞ অমানুষ আছে, আপনি সেটা স্পষ্ট বুঝিয়ে দিলেন !
- একজন বাংলাদেশি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




