পুরনো সামুকে মিস করি 
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা সময় ছিল, সামুর স্বর্ণযুগ বলা যায় যে সময়টাকে, যখন সামুতে মজার একঝাঁক ব্লগার প্রায় সবসময়ই নেটে থাকতো। তাদের কখনও মজার, কখনও গভীর চিন্তার প্ররোচক কিংবা কখনও গল্প-কবিতা দিয়ে সামু পরিপূর্ণ থাকতো। প্রায় প্রতিটা পোস্টে থাকতো প্রাণবন্ত আলোচনা। মজার পোস্টে মজাদার কমেন্টের বাহার আর সিরিয়াস পোস্টে সিরিয়াস ধরনের আলোচনা।
সেই সময়টায় অনেক সময় কাটানো হতো সামুতে। একটা ভার্চুয়াল পরিবার মনে হতো অচেনা পাঠক-লেখকদের এই আড্ডাখানাতে। কিন্তু ইদানিং, ইদানিং না আরও অনেক আগে থেকেই সামুতে আর ঢুকলে লগইন করতেই ইচ্ছে করে না। হোমপেজে সব রাজনৈতিক আর ধর্মীয় বিতর্কে ভরপুর। এগুলোর বিরোধিতা করছি না, বরং একসময় পোস্টের ভিন্নতা ছিল, যেটা এখন খুব একটা দেখা যায় না।
সামুর সেই সময়গুলো মিস করি অনেক। আজ অনেকদিন পর পুরনো পোস্টগুলো ঘাঁটতে গিয়ে মনে পড়লো সামুর সেসব দিনের কথা। কে জানে হয়তো সেসব ব্লগাররা এখনও সামুতে আছেন; নতুন কোনো নিকে কিংবা পুরনো নিকেই চুপচাপ অবস্থায় মাঝে মাঝে এসে ঘুরে যান।
সেই দিনগুলো যদি ফিরে আসতো!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন