somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামাজিক মাধ্যম আমি ও আমার আত্মা

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চোখে চোখ পড়েছে
কি বলবো মুখে
কে তোমায় সাজিয়েছে
এতো অপরূপে……….

গানটি শুনছিলাম আর মনে পড়ে গেলো বাংলালিংকের বিজ্ঞাপনের কথা কল ড্রপ, বিবাদ তৈরী করে দিয়ে পরে এক মিনিট ফেরত দিবে….. এই বিবাদ কি তারা সমাধান করে দেবে? সেটার সমাধান তো দিলেন না দিলেন ব্যবসায়ি সমাধান, একমিনিট পরবর্তীতে। দেশটাই যে এখন এমন চলছে। মনের মানুষ কিংবা আপনজনের সাথে বিবাদ সৃষ্টি করে দূর থেকে দেখে আর হাসে

কত অপরূপে সৃষ্টি করেছে আমাদের
গুণে জ্ঞানে চতুরায়
হাসলে সমস্যার সৃষ্টি কাঁদলে অভিনয়
আজব এ ধরায়,

মুখে মুখে কত কথাই বলি, জ্ঞানের যে অভাব নেই। মাঝে মাঝে দেখা যায় এমন সুন্দর যুক্তি দিয়ে মানুষের মন অর্জন করছে কিন্তু তার পেছনে যে কি স্বার্থ লুকিয়ে আছে সেটাই বোঝার কোন উপায় নেই। ফেসবুক সামাজিক মাধ্যম এটা বিশ্বাস করি। কিন্তু সমাজিক হিসেবে যে বা যারা এখানে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করি তাদের বোঝাটাই বড় দায়। মাঝে মাঝে হয় সবাই আপন আবার পরক্ষণেই তার উল্টো কেউ কারও নয়

আমি নই তো কারও
কেউ আমার নয়
কোন নাম নেই আমার
শোন মহাশয়……….

এই গানের কথাগুলো সত্য আমার নিকট খুব প্রিয়। তাই হয় গানের কথাগুলো মনের মাঝে আজও বসবাস করে। ফেসবুকে অনেক বন্ধু-বান্ধব পেয়েছি এবং অনেকের সাথে সরাসরি সম্পর্কও তৈরী হয়েছে, শুধুই একটা কথাই বলতে চায় এ মন…

অদৃশ্য সম্পর্ক ভাল
সাদৃশ্য কষ্ট দেয়,
কেন আপনার আপন হয়ে
মাঝ দরিয়ায় তরী ডোবায়?

কেউ আপন চাহিদায়
কেউ আভিজাত্যে
কেউ অহংকারে, আবার
কেউ স্বার্থ ফুরালে
দূর অজানায় বসত গড়ে,

মাঝে মাঝে এমন কিছু দৃশ্য চোখে পড়ে যা হৃদয়কে দুঃখের সাগরে ভাসিয়ে নিয়ে যায়। কেন বন্ধুত্ব ? কেন হলো দেখা, অজানাতেই ছিলো ভাল, ছিল আকাঙ্খা, তবে কেন হলো দেখা ? কেন পেলাম হৃদয়ে ব্যথা? কোন উত্তর আজ আমার নিকট নেই। কেউ বোঝে কেউ বোঝে না। কেউ লেখকের লেখা পড়ে মনে করে সেও যে লেখা লিখেছে সেও সেই রকম, আসল কথা হলো বিশ্বাস দিন দিন হারিয়ে যাচ্ছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না আর এ কারনেই ভালবাসা মায়া সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে।

যেখানে বিশ্বাস নেই সেখানে মায়া ভালবাসা জন্মাতে পারে না। সেখানে শুধুই ঘৃণা জন্মাতে পারে। মনে হয় কি লাভ এতো এতো মানুষের সাথে পরিচিত হয়ে কি আছে ভবিষ্যত আবার মনে হয় ক্ষণিকের পৃথিবীতে কেউ কারও নয়, এই হাসি এই সম্পর্কটাই দু’একদিন বাঁচিয়ে রাখে হারানোর পরে।

ভাঙানৌকায় ভর করে
সাগর কি পার হওয়া যায়?
জোয়ারভাটার জীবনতরী
দুঃখের গীত গেয়ে যায়।

ভবমঞ্চের রঙ্গলীলায়
আলোর ঝলক দেখা যায়
অট্টালিকায় ঘুমায় যেজন
পথিকজনকে কাঙ্গাল ভুলায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×