somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেকেন্ড অপচয় ১৩৮ কোটি টাকার ইন্টারনেট!!!!!!!!!

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের মোট ব্যান্ডউইথ ক্যাপাসিটি (ইন্টারনেট সক্ষমতা) প্রতি সেকেন্ডে ২০০ গিগাবাইট। এর মধ্যে মাত্র ৩২ গিগাবাইট ব্যবহার হচ্ছে। ব্যবহার না হওয়া প্রতি সেকেন্ডের ব্যান্ডউইথের দাম ১৩৮ কোটি টাকা। অন্যদিকে সরকার বলছে অবকাঠামো না থাকায় এ মহামূল্যবান ব্যান্ডউইথ ব্যবহার করা যাচ্ছে না।

বর্তমানে প্রতি মেগাবাইট পার সেকেন্ড ব্যান্ডউইথের দাম ৮ হাজার টাকা। এই হিসাবে ফেলে রাখা ১৬৮ গিগা ব্যান্ডউইথের দাম ১৩৮ কোটি। অন্যদিকে ব্যবহৃত ব্যান্ডউইথের দাম মাত্র ২৭ কোটি টাকা।

তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের আশঙ্কা, একশ্রেণীর ব্যবসায়ীকে সুবিধা দিতেই মহামূল্যবান ব্যান্ডউইথ ব্যবহার না করে ফেলে রাখা হচ্ছে। এ ক্ষেত্রে ভূমিকা রাখছে সরকারেরই একটি অংশ। এ ব্যান্ডউইথ দিয়ে চলছে রমরমা অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসা। ফলে ভিওআইপি খাত থেকে দিনকে দিন সরকারের আয় কমছে।

ইদানীং ব্যান্ডউইথ নিয়ে সরকারি-বেসরকারি হিসাবের ফাঁক-ফোকরগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অভিযোগ আছে, সরকারের ব্যান্ডউইথ ক্যাপাসিটি ব্যবহার হচ্ছে অবৈধ ভিওআইপি ব্যবসায়। যতদিন দেশের ব্যান্ডউইথ ক্যাপাসিটি ৪৫ গিগা ছিল ততদিন মাত্র ১০ গিগা ব্যবহার করা হতো। ১৪৫ ও ১৬৪ গিগা যখন পাওয়া যেত তখন ব্যবহার হতো ২৬ গিগাবাইট। বাকিটা অব্যবহৃতই থাকত।

সরকারি হিসাব অনুযায়ী অব্যববহৃত ব্যন্ডউইথের পরিমাণ ১৬৮ গিগা। অভিযোগ উঠছে, একটি সিন্ডিকেট অবশিষ্ট ব্যান্ডউইথ অবৈধ ভিওআইপি কলে গোপনে ডাইভার্ট করে প্রতিদিন প্রায় ১০ কোটি মিনিট আন্তর্জাতিক কল আনছে। এর সঙ্গে জড়িত প্রভাবশালী মহলের কারণেই বিটিআরসির কোনো উদ্যোগই ভিওআইপি বন্ধে জোরালো কোনো ভূমিকা রাখতে পারছে না।

এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন বলেন, ‘দেশে নেটওয়ার্ক সক্ষমতা না থাকায় আমরা পুরো ব্যান্ডউইথ ব্যবহার করতে পারছি না।’ সারাদেশে ফাইবার অপটিক ক্যাবলের নেটওয়ার্ক তৈরি করা না গেলে এর ব্যবহার বাড়বে না বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, দেশের মোবাইলফোনের গ্রাহক বেড়েছে কিন্তু ভয়েসে ব্যান্ডউইথ বাড়ার সম্ভাবনা কম। ইন্টারনেটে ব্যান্ডউইথের ব্যবহার বাড়ছে কিন্তু তা আরো বাড়াতে জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক বাড়াতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সাবমেরিন ক্যাবলে গত ৩ বছরে ৩০ লাখ টেরাবাইটের বেশি কনটেন্ট অব্যবহৃত ছিল। অব্যবহৃত ব্যান্ডউইথের বাজার মূল্য বিশাল অংকের। আর্থিক ক্ষতির পরিমাণ ৩০ হাজার কোটি টাকার। দিনে দিনে এই ক্ষতির পরিমাণ বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভিওআইপির পরিচালনার ভিএসপি লাইসেন্স প্রাপ্ত এক ব্যবসায়ী বলেন, ‘বাংলাদেশে প্রতিদিন গড়ে আন্তর্জাতিক কল আসে ১৩ কোটি মিনিট। প্রতি কলে ৩ সেন্ট বা প্রায় আড়াই টাকা হারে এ খাত থেকে সরকার বিপুল রাজস্ব আয় করার কথা। কিন্তু দৈনিক যে পরিমাণ কল টার্মিনেশন হচ্ছে তার মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ আসে বৈধ পথে বাকিটা আসে অবৈধ কল টার্মিনেশনের মাধ্যমে। বৈধ কল টার্মিনেশন থেকে সরকার পাচ্ছে প্রতিদিন চার থেকে সাড়ে চার কোটি মিনিট কল। অবশিষ্ট মিনিট কল চলে যাচ্ছে অবৈধ কল টার্মিনেশন ব্যবহারকারীদের পকেটে।’ তিনি প্রশ্ন করেন ‘অব্যহৃত ব্যান্ডউইথ অবৈধ ভিওআইপিতে ব্যবহার না হলে অবৈধ ভিওআইপি হয় কীভাবে?’

প্রযুক্তি বিশ্লেষক জাকারিয়া স্বপন এ বিষয়ে বলেন, ‘বারবার বলা সত্ত্বেও ফেলে রাখা ব্যান্ডউইথ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে না। ফলে এ ধরনের অভিযোগ ওঠাই স্বাভাবিক। প্রযুক্তিগতভাবে এর বিরোধিতা করার কোনো জায়গা নেই। অবৈধ ভিওআইপিতে ব্যান্ডউইথ ডাইভার্ট হতে পারে বলে তিনি মনে করেন। ব্যাখ্যা হিসেবে তিনি একটা হিসাব উপস্থাপন করে বলেন, ‘দেশে ভিওআইপি কলের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এই কল আসতে ব্যান্ডউইথের দরকার পড়ে। তা পাওয়া যাচ্ছে কোথা থেকে। দেশের ফেলে রাখা ব্যান্ডউইথই কেউ না কেউ দিচ্ছে ওইসব ব্যবসায়ীদের সরবরাহ করছে। এই বিষয়গুলো কখনো অডিট হয় না। তাই ধরাও পড়ে না।’
সূত্র : ফেসবুক
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩১
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×