ইচ্ছের ডানা দু'টো বন্ধ করে দিয়ে
মধ্যাকর্ষ ত্বরণের টানে নিম্নমুখী হতে থাকি
তবুও ইচ্ছারা স্বপ্নের ঘুড়ির মত ঘুরপাক খেতে খেতে
ডানা মেলে হতে চায় শঙ্খচিল
আমিও দেখতে চাই শেষ পর্যন্ত কে হয় জয়ী
দেখতে চাই কে কাকে করে অধিকার
আমার বিরুদ্ধাচরণ নাকি ইচ্ছার মুক্তি।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




