আমি তোমার কাছ থেকে দূরে যেতে চাই
স্বপ্নাবিষ্টের মত তবুও ফিরে ফিরে আসি
সুদূরের হাতছানিতে মুগ্ধতার শূরায় মত্ত
অবশ শরীর তবু তোমার কাছেই ফিরে আসে
মাথার ভেতর তীব্র যন্ত্রণা যখন
ঘুনপোকার মত শব্দ করে চলে সারা রাত
অস্থির সময়, সামাজিক বন্ধন
ঠুনকো থেকো আরো ঠুনকো হয়ে ওঠে
আলগোছে ভেঙে যায় রেশমী চুড়ির মতন
নারীসঙ্গ যখন শুধু নিঃসার পড়ে থাকা
মাংসপিণ্ডে লোভ সংবরিত সিংহের মতন
তখনও শুধু তোমাতেই ফিরে ফিরে আসা
এ যেন শুধুই গন্তব্যহীনতা, গন্তব্যহীনতা ।।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




