রাতের অন্ধকারে গলির কোন এক গুপচি ঘরে
যে মেয়েটা পেটের দায়ে পুরুষ পুরুষান্তরে
ঘুরতে থাকে, বিলোতে থাকে শরীর
সেটা তার পেশা, ভাল মন্দের বাদ বিচার
জন জনান্তরে ভিন্ন ভিন্ন চেহারায় আসতে পারে
কিন্তু তাকেও ভালবাসা যায়,
সেও ভালবাসা পেতে রাখে অধিকার
বহুজাতিক কোম্পানীর কাছে নিজেকে
পণ্যা করে তোলার চেয়ে
সেও কি ঢের ভালো নয় (পেশার বিচারে)?
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



