অনেক স্বপ্ন , অনেক আশা নিয়ে ভর্তি হয়েছিলাম স্বপ্নের চুয়েটে। একদিন নোটিশও পেয়ে গেলাম অরিয়েন্টেশনের, সাথে ক্লাস শুরুরও। ভেবেছিলাম, যাক! এই বোরিং লাইফ থেকে একটু রেহাই পেলাম! অ্যাটলিস্ট ক্লাস শুরু হচ্ছে! নতুন অনেক বন্ধু হবে, অনেক বড় ভাইয়া, আপুদের সাথে পরিচয় হবে, একসাথে সবাই ক্যাম্পাসে জম্পেশ আড্ডা দিব। নতুন গিটারও বাজানো শিখেছি, গানও তুলেছি কয়েকটা, একসাথে মিশে যাব সবাই। পড়াশোনাও চলবে টুকটাক, লাইফ নিয়ে অনেক কিছু ভাববো, অনেক কিছু করার আছে , ফটোগ্রাফি নিয়ে কাজ করব, আরও কত কি! কিন্তু এরই মধ্যে আবার পেলাম ক্লাস পোষ্টপনডের নোটিশ!! নিজেকে বোঝলাম, হয়তো কোন প্রবলেম হয়েছে, ঠিক হয়ে যাবে, অল্প কয়েকটা দিনই তো। কিন্তু প্রায় একমাস হতে চলেছে , এখনো ক্লাস শুরুর কোন নোটিশই পেলাম না! আমার অনেক ক্লাসমেট, যারা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছিল, তাদের প্রায় ২ টা সেমিস্টার শেষ! প্রাইভেট বলছি কেন! খোদ সরকারী ভার্সিটিতেও কত আগে ক্লাস শুরু হয়েছে! মেডিকেলের ক্লাস শুরু হয়েছে জানুয়ারীর প্রথম দিকেই! জাহাঙ্গীরনগর , ঢাকা ভার্সিটি, কুয়েট, রুয়েট, সাসট , সহ আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সেমিস্টার শেষের পথে।আর আমাদের এখন পর্যন্ত ক্লাসই শুরু হল না! ক্লাস শুরু কি! ক্লাস শুরুর নোটিশই দিল না! আমি হতাশ! আমি অতসব রাজনীতি, ভিসি আন্দোলন বুঝি না, আমি শুধু বুঝি , আমি পিছিয়ে যাচ্ছি। ৪ বছরের কোর্স শেষ করতে যদি জীবন- যৌবন সব শেষ হয়, তবে এর দায়ভার কে নেবে?
আলোচিত ব্লগ
প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন
৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন
তখন
তখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন
ছোটগল্প - চক্ষুহীন লোকটি

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।