somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাকে ভালোবাসার জন্য দিবসের কোন প্রয়োজন নেই

০৮ ই মে, ২০১৬ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জন্মদাত্রী হিসেবে আমার, আপনার সকলের জীবনে মায়ের স্থান সবার ওপরে। যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে, দুই বছর স্তন্য দান করে, আমার আপনার জন্মের পর থেকে আজ পর্যন্ত ক্রমাগত ত্যাগ স্বীকার করে তিলে তিলে আমাকে আপনাকে বড় করেছে এবং মৃত্যুর আগ পর্যন্ত তাই করে যাবেন। যে মায়ের পায়ের নীচে আমার আপনার জান্নাত। যেই মায়ের জন্য আমরা কখনো কোথাও আঘাত পেলেই ‘মাগো’ বলে চিৎকার করি, সেই মাকে সম্মান দেখানোর জন্য বছরে একটি মাত্র দিন!
মাকে ভালোবাসার জন্য দিবসের কোন প্রয়োজন নেই। বিশেষ এই দিনে মায়ের জন্য আলাদা কোন উপহারের প্রয়োজন পড়ে না। তাঁরা যে সন্তানের মুখে শুধুমাত্র ‘মা’ ডাক শুনতে পেলেই খুশি। গর্ভধারণের পর থেকেই সন্তানের প্রতি মায়ের যে অকৃত্রিম ভালোবাসা তার মূল্য সমগ্র পৃথিবীর বিনিময়েও শোধ করা কোন সন্তানের পক্ষে সম্ভব নয়।
মা আমাদের শিকড়। গাছ যেমন সারা বছর শেকড় ধরে বেঁচে থাকে, আমরাও মাকে সারা বছর ভালোবাসে বেঁচে থাকব। ‘মা দিবস’ আমাদেরকে মায়ের শেকড় থেকে ক্রমাগত আলাদা করে দিচ্ছে। আমরা দোয়া করার সময় সবসময় বলি ‘রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা- অর্থ্যাৎ হে প্রভু আপনি আমাদের মা-বাবাকে সেই ভাবে দেখাশুনা করুন যে ভাবে তাঁরা শৈশবে আমাদের দেখাশুনা করেছেন।’ এই দোয়া করার পর আমরা কিভাবে নির্দিষ্ট একটি দিনে মাকে ভালোবাসার নামে অতি-আধুনিকতা দেখাব! তাতো মাকে ভালোবাসার নামে অপমান করারই শামিল।
তাই আমি বলবো, নির্দিষ্ট দিন নয় প্রতিটি দিন হোক মায়ের জন্য। শারীরিকভাবে উপস্থিতি দ্বারা না হোক অন্তরের নিখাঁদ ভালোবাসা দ্বারা। জানি মায়ের ঋন শোধ করা যাবে না, অনন্ত সারা বছর তাঁর মুখে হাসি ফুটানোর চেষ্টাতো করে যেতে পারব। আমি আমার মাকে সারা বছর ভালোবাসি। আপনিও আপনার মাকে সারা বছর ভালোবাসুন। বছরে একটি দিন মায়ের প্রতি ভালোবাসা দেখিয়ে বাকি দিনগুলি মাকে বৃদ্ধাশ্রমে রাখার স্বপ্ন দেখা থেকে বিরত থাকুন।

আমির ইশতিয়াক
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৪০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×