ছোটবেলায় সবারই জীবনের একটা লক্ষ্য থাকে । কেউ ডাক্তার, কেউ প্রকৌশলী, কেউ বৈমানিক ইত্যাদি হতে চায় । সবাই একটা স্বপ্ন নিয়ে বড় হয় । কিন্তু আমার তেমন কোন নির্দিষ্ট লক্ষ্য ছিল না । আমি ভাবতাম, যেই সেক্টরেই যাব সেই সেক্টরেই সর্বোচ্চ সফলতা অর্জন করব । নবম শ্রেণীতে উঠার পর বিজ্ঞান বিভাগে গিয়েছিলাম প্রকৌশলী হওয়ার ইচ্ছা নিয়ে । এস.এস.সি. তে ৪.৯৪ আর এইচ.এস.সি. তে ৪.২০ পেয়ে সেই স্বপ্নে ভাটা পড়ে যায় । এরপর থেকে শুধু ভেবেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে । এই স্বপ্নটা পূরণ হয়েছে । আমি এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আইন বিভাগে ১০ম হয়েছি । এখন আমার লক্ষ্য আইন পড়ে এই সেক্টরের সর্বোচ্চ সম্মান অর্জন করা । কিন্তু আইন বিভাগ সম্পর্কে আমার জ্ঞান শূণ্যের কোঠায় । আমি শুধু জানি যে আইন পড়ে এডভোকেট, জজ, ব্যারিস্টার হওয়া যায় । আমি সিদ্ধান্ত নিয়েছি এখানে পড়া শেষ করে লন্ডনে যাব ব্যারিষ্টারি পড়তে ।
সামু ব্লগে বেশির ভাগ ব্লগারই আমার চেয়ে বয়সে বড় । কেউ ভাইয়া, কেউ আপু । আমি সবার উদ্দেশ্যেই এই পোস্ট দিলাম । আমাকে দয়া করে বলবেন ব্যারিস্টার হওয়ার সুবিধা কী ? ব্যারিস্টার না হলেও আমি কি হতে পারি ? ব্যারিস্টারি পড়ার জন্য কোন স্কলারশীপের ব্যবস্থা আছে কি না ?
আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



