somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিনিসপত্রের দাম বাড়ার আরেকটা কারণ

২৪ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক দিন আগে এক সিএন্ড এফ এজেন্টের সাথে কথা বলছিলাম। কথায় কথায় চলে এল বর্তমান নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আকাশ ছোঁয়া দামের প্রসঙ্গ। উনি একটা নতুন কারণ শোনালেন - যেটা আমার জানা ছিল না।

কোন মাল আমদানি করার পর শুল্ক বিভাগের কর্মকর্তারা তা পরীক্ষা সেই মালের দাম নির্ধারণ করেন। সেই দামটা সাধারণত আমদানিকারকের ঘোষিত দামের কাছাকাছি হয়। যদি বেশি ফারাক হয়, তবে আমদানিকারক যে দেশ থেকে মালটা আমদানি করেছেন, সেই দেশের বাজার যাচাই করে মূল্য নির্ধারণের জন্য আবেদন করতে পারেন। আমদানিকারকের আবেদনের প্রেক্ষিতে শুল্ক কর্মকর্তা সেই দেশের বাজার যাচাই শেষে চূড়ান্তভাবে মূল্য নির্ধারণ করেন। সেই ক্ষেত্রে আমদানিকারকের দামের সাথে শুল্ক কর্মকর্তার দাম প্রায় ক্ষেত্রেই মিলে যায়।

কিন্তু শুল্ক কর্মকর্তা অসৎ হলে আমদানিকৃত মালামালের দাম অনেক বেশি ধরেন এবং আমদানিকারকের বিরুদ্ধে আন্ডার ইনভোয়েজিং এর অভিযোগ আনেন। ফলে আমদানিকারককে দুটি পথে সেটা সমাধান করতে হয়।

প্রথমত আমদানিকারক ঘুষের টাকা নিয়ে বেশ কষেকটি টেবিল ঘুরে এলেই তার মাল খালাস হয়ে যায়।

দ্বিতীয়ত তার মালের দাম বেশি নির্ধারণ করলেও তা কমাতে পারে না এবং বাধ্য হয়েই চড়া হারে শুল্ক পরিশোধ করতে হয়।
সেই সিএন্ডএফ এজেন্টের ভাষায়, এই দ্বিতীয় অবস্থাটি এখন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।

ফলে আমদানিকারকরা অধিক শুল্ক পরিশোধ করতে বাধ্য হওয়ায় আমদানিকৃত মালামাল খালাসের পরই তার দাম কয়েক গুণ বাড়িয়ে দিতে বাধ্য হন আমদানিকারকরা। আর এই বাড়তি খরচের টাকাটা ব্যয় করতে হয় সাধারণ ক্রেতাদের। এই কারণটি বর্তমানে দাম বাড়ার অন্যতম কারণ।

কিন্তু কেন শুল্ক কর্মকর্তারা এরকম অধিক মূল্য নির্ধারণ করছেন, তা জানতে চাইলে সিএন্ড এফ এজেন্ট জানান, বর্তমান সরকার ঘুষ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শুল্ক কর্মকর্তাদের অবৈধ সম্পদ সম্পর্কে যেন সরকার তদন্ত করতে না চায়, সে জন্যই সরকারী কোষাগার ভরে সরকারকে খুশি করতে চায় শুল্ক কর্মকর্তারা। সরকারকে খুশি করতে গিয়ে অধিক শুল্ক আদায়ের জন্য আমদানিকৃত পণ্যের মূল্য বেশি দেখাচ্ছে। তাতে করে সরকারী কোষাগার ভরলেও সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৭ রাত ১২:১৩
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×