somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচন কমিশনের একটি ভাল প্রস্তাব

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারী কোষাগার থেকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী ব্যয় দেওয়ার প্রস্তাব করতে যাচ্ছে নির্বাচন কমিশন। দলগুলোর মধ্যে স্বচ্ছতা নিশ্চিত ও নির্বাচনকে কালো টাকা মুক্ত করতেই এই প্রস্তাব।
এটা একটা ভালো প্রস্তাব। কেবল নির্বাচনী ব্যয় কিভাবে মেটানো হবে সেটা ভেবে রাজনৈতিক দলগুলো ইচ্ছা থাকলেও সৎ অথচ গরীব মানুষকে মনোনয়ন দিতে পারে না। অর্থনৈতিক কারণে অনেক সৎ ও যোগ্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না।
আমাদের বড় দলগুলো কেন চোর বাটপারদের মনোনয়ন দেয় ? কারণ তাদের টাকা আছে। আমাদের বর্তমান নির্বাচন ব্যবস্থায় যার টাকার জোর আছে, সেই জেতে। আমাদের ভোটারদের সচেতনতার লেভেল এখনও এই পর্যায়ে যায় নি যে, তারা কোন দুর্নীতিবাজকে প্রত্যাখ্যান করবে। তারা সামান্য কিছু টাকা, খাবার বা সাহায্যের বিনিময়ে ভোট বিক্রি করে দেয়। টাকাওয়ালারা অবৈধপন্থায় টাকা উপার্জন করে সংসদ সদস্য হতে চায় সেই অবৈধ টাকাগুলো চিরতরে বৈধ করার জন্য । তাই তার অনুসারী বা চামচা তৈরি করার জন্য দু'হাতে ব্যাপক টাকা ওড়ায়। অনুসারীরা সাধারণ মানুষের মাথাটা গুলিয়ে দেয় সেই প্রার্থীর পক্ষে ভোট চেয়ে।
অন্য দিকে যেহেতু নির্বাচন করতে বড় অংকের টাকা লাগে, সৎ ও যোগ্য প্রার্থীরা কেবল টাকার জোর না থাকার কারণে মনোনয়ন পায় না। মনোনয়ন পেলেও নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী দুর্নীতিবাজ টাকাওয়ালার প্রচারণার কাছে পরাজিত হয়।
অথচ একটি রাষ্ট্রকে উন্নতির দিকে নিতে হলে দুর্নীতিবাজ নয়, দরকার সৎ মানুষের নেতৃত্ব। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাষ্ট্র ব্যবস্থা সব সময়ে উল্টো পথে হেঁটেছে এবং আমরা ভোটাররা অসৎ দুর্নীতিবাজদের বার বার ভোট দিয়েছি। সৎ লোকেররা তাদের টাকার প্রচারণার কাছে বার বার পরাজিত হয়েছে।
রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ দেয়া হলে নির্বাচন কমিশন প্রার্থীদের খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। নির্বাচন কমিশনের ক্ষমতা অনেক বাড়বে। টাকার খেলায় অসৎ ও দুর্নীতিবাজদের এমপি হওয়া ঠেকাতে পারা যাবে। প্রচারণার ক্ষেত্রে পুরো দায়িত্ব নির্বাচন কমিশন গ্রহণ করবে বলে টাকার জোরে কোন প্রার্থীকে কোণঠাসা করা যাবে না। সৎ ও যোগ্য প্রার্থীরা নির্বাচন করার মতো পরিবেশ পাবেন। ফলে রাজনৈতিক দলগুলোও সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে উৎসাহিত হবে।
নির্বাচিত করার পর একজন এমপিকে আপনি যতই চোর বাটপার বলেন তাতে কোন লাভ নাই। বরং তাকে ভোটের যুদ্ধে কিভাবে পরাজিত করা যায় সেই পন্থা বের করতে হবে।
একটি কল্যাণমুখী রাষ্ট্রকে সব সময় দুর্বল মানুষের পক্ষে দাঁড়াতে হয়। সেই হিসেবে রাষ্ট্র যদি সৎ ও যোগ্য প্রার্থীর পক্ষে দাঁড়ায় সেটা তো অভিনন্দনযোগ্য।

খবর এখানে
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×