somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা উদ্যোগ - পাশে থাকুন, পাশে রাখুন

০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি। হয়তো আপনাদের ভালো লাগতে পারে।
আমরা যারা সিনেমা বানানোর সঙ্গে জড়িত, সাধারণ মানুষ আমাদের মতো মানুষকে প্রায়ই জ্ঞান দেন যে, সিনেমা বানাতে বাজেট লাগে না, লাগে গল্প। সেই রকম গল্প হলে বাজেট ছাড়াও দুর্দান্ত সিনেমা বানানো যায়।
লোকজনের এই উপদেশ শিরোধার্য করে একটা গল্প লেখার প্রতিষ্ঠান গড়ে তুললাম। সিনেমার ক্ষেত্রে কথাটা গল্প লেখার প্রতিষ্ঠান হবে না, হবে চিত্রনাট্য লেখার প্রতিষ্ঠান। আমারা কয়েক জন মিলে 'গল্পের হাট' নামে একটা চিত্রনাট্য লেখার প্রতিষ্ঠান গড়ে তুলেছি।

প্রথমে ধারণা দিই চিত্রনাট্য লেখার প্রতিষ্ঠান কিভাবে কাজ করে। খুব সহজ। পত্রিকা যেভাবে চলে, আমরা সেভাবে কাজ করি। দলবদ্ধভাবে লিখি। একজন লেখে। অন্যজন তার লেখার ভুলগুলো শুদ্ধ করে দিই। তারপর লেখাগুলো ঝাড়াই বাছাই হয়ে আমার কাছে আসে। আমি সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা করে ঝকঝকে তকতকে করে দিই।

লেখার বাইরে আরেকটা কাজ আমরা করি। আমরা গল্প কিনি। যদিও খুব কম গল্প আমরা কিনেছি। কারণ আমাদের নিজেদের কাছে শত শত গল্প আগে থেকেই আছে। স্টক বিশাল। এ কারণে খুব পছন্দ না হলে আমরা গল্প কিনি না।

আমাদের কাছে ১০ মিনিটের গল্প থেকে ২ ঘণ্টার গল্প আছে। একক নাটক থেকে শুরু করে সিরিয়ালের গল্প আছে। আছে ওয়েব সিরিজের গল্প, আছে টিভি নাটকের গল্প, আছে সিনেমার গল্প, আছে ওটিটির গল্প, আছে ইউটিউবের খুব ছোট পরিসরের গল্প। সবগুলো মাধ্যমের জন্য আমরা চিত্রনাট্য লিখি।

আরেকটা কাজ করছি। আমরা নতুন গল্পকারদের প্রশিক্ষণ দিচ্ছি। কিভাবে চিত্রনাট্য লিখতে হয়, শেখাচ্ছি হাতে কলমে। একদম বিনা খরচে। অনলাইনে তিন মাসের একটা কোর্স হচ্ছে। প্রথম কিস্তির প্রশিক্ষণ ইতিমধ্যে চলছে। দ্বিতীয় কিস্তির কোর্সে ভর্তির শেষ তারিখ ১০ অক্টোবর। ক্লাশ শুরু হবে ১৬ অক্টোবর থেকে। ক্লাস অনুষ্ঠিত হবে প্রতি শনিবার রাত ৯টা থেকে ১১টা। যে কেউ ইচ্ছা করলে এই কোর্স করতে পারেন। আপনি মেধাবী হলে কোর্স শেষে আমাদের 'গল্পের হাট'-এর সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।

আমরা চিত্রনাট্য বিক্রি করার এজেন্সি হিসেবে কাজ শুরু করছি। আপনি চিত্রনাট্য লিখেন। কিন্তু আপনি কোথায় বেচবেন জানেন না। আমরা আপনার চিত্রনাট্য বিক্রি করে দিব। বিনিময়ে আমরা নেব খুব সামান্য কমিশন। এজেন্সি হিসেবে আমাদের পারিশ্রমিক।

যারা চিত্রনাট্য লেখা শিখতে চান, যোগাযোগ করুন। যারা চিত্রনাট্য বিক্রি করতে চান, যোগাযোগ করুন। যারা চিত্রনাট্য কিনতে চান, তারা ইতিমধ্যে যোগাযোগ করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।

মোটা দাগে আমাদের সার্ভিস ৭ টা :
০১) নিজেদের গল্পে চিত্রনাট্য লেখা ও বিক্রি করা
০২) অন্য কারও আইডিয়া বা গল্পে চিত্রনাট্য লেখা
০৩) কো-রাইটিং / প্যানেল রাইটিং
০৪) শুধু সংলাপ লেখা
০৫) অন্য কারও গল্প /সিনোপসিস কেনা বেচা করা
০৬) অন্য কারও চিত্রনাট্য কেনা বেচা করা
০৭) চিত্রনাট্য রচনা কর্মশালা পরিচালনা

এবার পরামর্শ দিতে পারেন, উপদেশ দিতে পারেন। আমাদের কাছে আপনার প্রত্যাশাও বলতে পারেন।
আর যারা ফ্রি চিত্রনাট্য রচনা কর্মশালায় অংশ নিতে চান, তারা নিচের লিংকে যান।
গল্পের হাট
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:১৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুশদেশের চিরায়ত শিশুসাহিত্য

লিখেছেন জ্যোতির্ময় ধর, ১৮ ই মে, ২০২৬ রাত ৩:১৭


ঊনবিংশ শতাব্দীর মহান লেখক চেখভ , তুর্গেনেভ , দস্তয়েভ্‌স্কি , তলস্তয়ের নাম বিশ্ববাসীর কাছে সুপরিচিত। এই লেখকেরা - রাশিয়ার জাতীয় গৌরব । ঊনবিংশ শতাব্দীর রুশ লেখকদের মধ্যে এমন... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

×