এই রমজানে ইফতারে ফল না হইলে কি ইফতার জমে। আর ফলে যেই হারে ফর্মালিন দেয়, তাতে তো ফল খাওয়ার ইচ্ছা নিমিষেই শেষ হয়ে যায়।
ফর্মালিন দেয়া ফল চেনার নাকি উপায় আছে !! যে ফলে ফর্মালিন দেয় সেই ফলে নাকি মাছি ধরে না।
তাই আজ আম কিনে এনে ইফতারের একটু আগে আম কাটার পর দেখি আমের মাঝে মাছি বসেছে।
তা দেখে আমার ছোট ভাই নাচতেছে, আর বলতেছে ভাইয়া দেখ দেখ এই আমে ফর্মালিন নাই.. আমি আম বেশি খাবো।
ওমা!!! একটু পর দেখি মাছিটা মরে গেছে...!!!!
হায়রে কি যুগ আইলো একটা মাছির জীবনও অনিশ্চিত আর আমরা তো মানুষ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৫ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




