somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ আন্দোলনঃ কিছু কথা কিছু আবদার!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রজন্ম চত্বরের এই প্রাণের দাবী আমাদের সবার- যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই!

প্রতিনিয়ত এই রাজশাহীতে বসে ঘরে বাহিরে পরিচিত অপরিচিত অনেকের কাছে আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার গুলোর জবাব দিচ্ছি, সাধ্যমত যুক্তি দিয়ে বুঝাতে চেষ্টা করছি কে কেন কিসের জন্য এই অপপ্রচার চালাচ্ছে আর এইগুলো কতটা ভিত্তিহীন। সেই একটাই চাওয়া যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।আমার মত নাহ আমার চেয়ে অনেক বেশি সক্রিয় হাজার হাজার তরুণ তরুণীরা, এই আন্দোলনের সর্বোচ্চ সফলতার জন্য।

কিন্তু আপনেরা যারা এই আন্দোলনের প্রথম থেকে আছেন , যারা সামান্য হর্তাকর্তা টাইপের , যারা হয়ত ঘোষণা বা রূপরেখা দিচ্ছেন অনুগ্রহপূর্বক এমন কিছু করবেন নাহ বা এমন কোন সিদ্ধান্ত নেবেন নাহ যার জন্য সাধারণ মানুষ আঙুল তুলে আমাদের দিকে কিংবা আমাদের এই আন্দোলনের জোয়ার টা কমে যায়। মনে রাখবেন সারাদিন রাত নাম না জানা একদল মানুষ মাটিতে বসে ফাঁসি চাই ফাঁসি চাই বলে চিৎকার করছে তারাই কিন্তু এই আন্দোলনের মূল শক্তি।

যত কষ্ট হোক একটা আন্দোলনের বাহির থেকে বা চিনা পরিচিত শত্রুদের শত শত অপপ্রচার, প্রত্যক্ষ বা পরোক্ষ আঘাত সামাল দেওয়া যায়, আমরা হাজার হাজার মানুষ তৈরি জবাব দিতে। কিন্তু নিজেদের কর্মকাণ্ডের জন্য যখন যখন নিজেদের ভিতর অনাস্থার তৈরি হয় সেটা হয় সবচেয়ে ভয়ংকর। আন্দোলনের এতদিনের অর্জন হয়ত ধুয়ে মুছে ফেলতে পারে এই অনাস্থা!!! মহান মুক্তিযুদ্ধে যারা ছুটে গিয়েছিলেন তারা কোনদিন ঘুণাক্ষরেও ভাবেননি যে পদক পাবো, সম্মান পাবো বা লোকে আমাদের নিয়ে গর্ব করবে। ঠিক তেমনি যেন এই আন্দোলনকে ঘিরে যেন না ভাবেন এতদিন অন লাইনে ছিলাম এইবার দেশের মানুষ আমাকে চিনবে, ব্লগ ফেসবুকে আমার জনপ্রিয়তা হবে আকাশচুম্বী!

একটা আন্দোলন একটা যুদ্ধ, কিছু ত্রুটি বিচ্যুতি থাকা স্বাভাবিক। কিন্তু কোন ভাবেই যেন তা স্বাভাবিকতা কে ছাড়িয়ে না যায়। এটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদের যারা প্রথমে রাস্তায় দাঁড়িয়েছিলেন। যাদের দেখে শুধু ব্লগার অনলাইন এক্টিভিটিস্টরা নয় সাধারণ মানুষ ছুটে গেছে। আপনাদের কে সাজেশন দেওয়া হয়ত আমাদের ধৃষ্টতা তাই অনুরোধ করছি কিছু বলার আগে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে একটু ভাববেন , আপনার এই কথা বা সিদ্ধান্ত কি আন্দোলন কে কোন ভাবে প্রশ্নবিদ্ধ করবে?

সারাজীবন হয়ত শাহবাগে সবাই বসে থাকবে নাহ, অনেকে হয়ত এখন থেকেই আসা যাওয়া কমিয়ে দিবে, কিন্তু এই আন্দোলনের চরম সাফল্য কোথায়? আমার মতে, রাজাকারদের নির্মূল করতে হবে, দেশ কে প্রাণ দিয়ে ভালবাসতে হবে, দেশদ্রোহীদের শক্ত হাতে প্রতিহত করতে হবে, জাতীয় স্বার্থে ঐক্যমত্যের ভিত্তিতে দাঁড়িয়ে যেতে একসাথে এই কথাগুলো যেন মনে প্রাণে গেঁথে যায় সকলের।

ফলে একদিন হয়ত আপনি বা আমি রাস্তায় যেতে যেতে হটাৎ চেঁচিয়ে উঠব, “ রাজাকারের ফাঁসি চাই” অনেকেই বলে উঠবে, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই”। নির্জন রাস্তায় যদি বলে উঠেন, “আমি কে তুমি কে” প্রতিধ্বনির মত করে শুনতে পারবেন, “বাঙ্গালী বাঙ্গালী”। এটাই হবে শাহবাগ আন্দোলনের সবচেয় সার্থকতা, এই চেতনার জোরেই ভেসে যাবে সকল যুদ্ধাপরাধী ও তাদের বর্তমান দোসররা।

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×