somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি হারানো বিজ্ঞপ্তির গল্প, সমাজের প্রতিচ্ছবি ও টুইস্ট

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামনে এক গুরুত্বপূর্ণ প্রজেক্ট। সবাই ব্যস্ত। আমার কথা চলছে হেডকোয়ার্টার এর সাথে। ফেসবুক চ্যাটেই...
- অমিত “অমুক” কাজের দায়িত্ব কাকে দিয়েছেন?
- রবিন কে দেওয়া হয়েছে। বড়ই এফিসিয়েন্ট ছেলে।
-তাহলে তো ভালই

এমন সময় ফোন রবিনের বেস্ট ফ্রেন্ডের। চ্যাট ছেড়ে এইবার ফোনে।
- অমিত ভাই, নষ্ট ছেলে রবিন আপনার সাথে আছে?
- না নাই। কিন্তু সে আমার সাথে প্রজেক্টে কাজ করছে
- ভাই ওকে তো বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
- কস কি মোমিন???

হেডকোয়ার্টার কে জানালাম। এইবার হেডকোয়ার্টার থেকে চ্যাট বাদ দিয়ে ফোন আসলো।
-অমিত সাহেব যে করে হোক রবিন কে খুঁজে বের করুন। প্রজেক্টের কাজ পরে করা হবে।


ঘড়িতে রাত ১০ টা বাজবে, পেটে ভাতের খিদে। কিন্তু ডিউটি ফাস্ট। রবিনের অফিসিয়াল নাম্বার, আন অফিসিয়াল নাম্বার অ্যান্ড গোপন নাম্বার এ কল করা হল। পুরাই লবডংকা। তবে গোপন নাম্বার খোলা পাওয়া গেছে। বুঝলাম এ ছোকরা কানার হাটবাজারে ঢুকে গেছে, মূলে যেতে হবে কাহিনী উদ্ধার এর জন্য।

যাই হোক বেস্ট ফ্রেন্ডের সাথে কয়েক দফা ফোনে কথা হল। প্লাস মাইনাস করা হল। তাতে যে কাহিনী উঠে আসলো। পাঠক দের সুবিধার্থে সংক্ষেপে:

রবিন ক নামের মেয়েটা কে পাগলা কুত্তার মত ভালবাসে। সবই বুঝে, কিন্তু সে রবিন কে চাই না। সেই দিন সন্ধ্যায় ক এর সাথে তার দেখা করার কথা। দৃশ্যপটে আছে “খ” । যে রবিন কে মরা নদীর স্রোতের মত ভালোবাসে। দুপুর একটায় ছেলেটার এর সাথে দেখা করার কথা ছিল। দেখা করা অবস্থায় এসেছিল এর ফোন। তার পরের ঘটনা ধোঁয়াশা যুক্ত। কিন্তু ফলাফল, রবিন বাসায় যেয়ে বলে , “এই নিষ্ঠুর শহরে আমি আর থাকবো না”!!! সেই থেকে লাপাত্তা...

এমন সময় থার্ড পার্টি কে জিজ্ঞেস করলাম,
-রবিনের খোঁজ জানো?
- না, তবে সে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে বলেছে
- ওকে কই পেলা?
- ফোন দিছিলো
-আমাকে ফোন দিতে বলো

থার্ড পার্টি কিছুক্ষণ পর বলল, আপনার সাথে সে কথা বলতে চাইছে না। আমি বললাম ঠিক আছে। যাই হোক তারপর থেকে তার গোপন নাম্বার অফ। ছোকরা বেঁচে আছে।

সময় এসেছে হারানো বিজ্ঞপ্তি দেওয়ার। তখন রবিনের বেস্ট ফ্রেন্ডের ফোন,
-ভাই নষ্ট ছেলেটাকে পাওয়া গেছে
- কোথায়
- গ্রামের বাড়িতে যেয়ে বসে আছে অভিমানে, গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন।
- কিন্তু ওকে যে প্রজেক্টের কাজে লাগবে?
- ওর কথা ভুলে যান।

সমাজের প্রতিচ্ছবি:

তরুণ পোলাপান। সময় জীবন কে উপভোগ করার। কিন্তু তাদের উপভোগের বিষয় বস্তু একমাত্র প্রেম ভালোবাসায় সীমাবদ্ধ। প্রেমের ব্যর্থতায় ভুলে যায় সব কিছু। বাবা মা কে জানায় না সে কোথায় যাচ্ছে। ভুলে যায় সামনে কত বড় একটা দায়িত্ব ছিল তার কাঁধে। এদের জন্যই সর্বদা দোয়া করি, জগতের সকল প্রাণী সুখী হোক


টুইস্ট:


ঘরোয়া আড্ডা চলছে। সেই সাথে কয়েকজন বিভিন্ন বয়সের বসে আছি। রবিনের পরিচিত এক ছেলের সাথে আমার কথোপকথন →

- রবিন ছেলেটা এর জন্য এরকম করে ক্যা?
- অমিত ভাই বুঝেন অবস্থা। সেই কবে থেকে ক এর জন্য ...

এমন সময় একজন বলে উঠল আড্ডা থেকে, কে? আমি বললাম মেয়ে, রবিনের বালুবাসা। সে বলল, “দেখাতে পারবেন ফেসবুক প্রোফাইল বা ছবি”?

রবিনের সাথে চ্যাট হিস্টোরি ঘাটাঘাটি করে, এর একটা ছবি পেলাম। বললাম ভাই দেখেন এই মেয়ে:

- হারাম** এই মেয়ে আমার আপন কাজিন হয়। এর পিছনে রবিন ঘুরে??? হোয়্যাট দ্য…

এক দৌড়ে আড্ডা থেকে বেড়িয়ে আসলাম। জীবনের চেয়ে ইজ্জতের দাম বেশি

ঘটনা কাল্পনিক। জীবিত, মৃত বা অর্ধ মৃত কারো সাথে মিলে গেলে তা নিতান্তই কাঁকতলিয়


৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×