somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহিত্যের ডালি

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আখতার হোসেন ভবিষ্যত জনপ্রিয় লেখক .........
থাকেন শহর থেকে দূরে পদ্মা নদীর এক্কেবারে পাড় ঘেষে । নদীর ঢেউয়ের শব্দে নাকি তার লেখার এনার্জি তিনগুন বেড়ে যায় । উনাকে ভবিষ্যৎ জনপ্রিয় লেখক বলার কারন , এখন পর্যন্ত একটা বই ও প্রকাশিত হয় নাই । উনার সাফল্য হচ্ছে প্রতিনিয়ত নতুন কোন প্রকাশকের কাছে যাওয়া এবং তাদের কাছ থেকে বিশাল বস্তা ভর্তি প্রশংসার বাণী শোনা পর্যন্ত । মাঝে মাঝে এই বস্তা এত ভারী হয়ে যা যে সেটা বহন করতে না পেরে আখতার সাহেব ওখানেই রেখে আসেন । এভাবেই দিন কাটছিলো ...... সে সারাদিন লেখে , দিনে একবার প্রকাশকের কাছে যায় আর তাদের দেওয়া প্রশংসার বস্তা পিঠে বয়ে বাড়ি ফিরে । ক্লান্ত বদনে আবার লিখতে বসে । আর ওদিকে পদ্মার পাড় ভাঙ্গতে ভাঙতে তার এক মাত্র ঘরের কিনারায় এসে পৌছায় যদিও সেটা আখতার সাহেবের নজরে পড়েনি । এক রাতে ......
কুপি জ্বালিয়ে সে লিখতেছিল । হঠাত তার ঘরের কোনাটা হেলে গেলো ।
বিস্ফোরিত চোখে সেদিকে তাকালো । যে জিনিস টা সে দেখতে পেলো সেটা জন্য মানসিক ভাবে প্রস্তুত কখনোই ছিলো । পদ্মা তার ঘরে চিরদিনের জন্য অতিথি হতে ঢুকতেছে । ঢুকেই প্রথমে গ্রাস করলো আখতার সাহেবের ঘরের কোণায় থাকা আলমারি কে । যেখানে ভর্তি আছে তার ২০ ধরে লেখা উপন্যাস, গল্প এর পান্ডুলিপি । এতদিন যা সযতনে রাখা ছিলো কোন এক সময় সেগুলো প্রকাশ হবে সেই মিথ্যে আশায় । তার আলমারি ধীরে ধীরে ডুবছে সেই সাথে ডুবছে তার ২০ বছরের সাহিত্য কর্ম । আর আখতার সাহেব দিগবিদ্বিক শুন্য হয়ে নির্বাক পাথরের মত সেদিকে তাকিয়ে আছে .........
তিন দিন পর .........
রহিম মিয়া আর তার ছেলে সালাম কারেন্ট জাল ফেলে পদ্মার বুকে মাছ ধরতেছিলো । হঠাৎ তার নৌকা ধাক্কা খায় একটা শক্ত কিছুর সাথে । নৌকার ধাক্কা খাওয়া অংশের দিকে সালাম তাকিয়ে দেখে একটি আলমারি ।
- আব্বা এই দ্যাখ একটা আলমারি ।
- হয়তো ! বড়লোকের বাড়ির আলমারি হবার পারে , চল পাড়ে নিয়া যাই ।
- কেমন করি ?
- ঐ নৌকার নঙ্গরটা ( নোঙর ) টা দিয়া আটকে ধর ।
অনেক কস্টে বাপ ছেলে মিলে আলমারি সমেত নৌকার পাড়ে নিয়ে আসলো । এসে দেখে আলমারিতে একটা কাসার প্লেট , একটা মাটির আধাগলা গ্লাস আর পুরো আলমারি ভর্তি কাগজ যা পানিতে ভিজে এক্কেবারে নস্ট হয়ে গিয়েছে ।
- আব্বা এই কাগজ গুলা কি করবো ?
- যা বাড়ি নিয়া যা । তোর মা ডালি বানার জন্যে কাগজ চাছিলো এইগুলা দিয়া বানাবার ক ।
অতঃপর আখতার সাহেবের সাহিত্য কর্ম স্থান পেলো রহিম মিয়ার বাড়িতে একটি ধান চাল রাখা ডালির বেশে ।আর আখতার সাহেব ও কখনো কোন প্রকাশকের কাছে যায় নি । প্রকাশক খুজে পেয়েছে নতুন এক লেখক । ভবিষ্যৎ জনপ্রিয় লেখক । প্রতিদিন বস্তা ভর্তি প্রশংসা তুলে দিচ্ছে তার ঘাড়ে ।
#নামহীন_বালকের_কর্ম
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×