আমি শান্তি চাই প্রতিটা প্রহরে , প্রশান্তি চাই প্রতিটা প্রশ্বাসে ।
শান্তি আর প্রশান্তির মাঝে ছোট্ট একটা পার্থক্য আছে ইদানিং সেটা অনুভব করি
চলুন জেনে আসি কারা কিসে প্রশান্তি পায়ঃ
আমি সারারাত কাজ করার পর সকালে উঠে একটা ডিম পোচ এর সাথে এক প্লেট ভূনা খিচুড়ির মাঝেই প্রশান্তি খুজে পাই ।
একজন ফকির পায় সারাদিনে ৪৩ টাকা ভিক্ষা পাওয়ার পর হঠাৎ একজনের কাছে একটা ১০০০ টাকার নোট পাওয়ার পর ।
একজন রিকশাওয়ালা পায় , একজোড়া প্রেমিক,প্রেমিকাকে রিকশায় তোলার পর ।
ব্যাংকার রা পায় একজন ভালো সচ্ছল লোকের উপর মোটা অংকের ঋণ গছাতে পারলে ।
শিক্ষক রা পায় মোটা বেতের বাড়ির সাহায্যে একজন খারাপ ছাত্রের ভবিষ্যৎ পালটে দিতে পারলে ।
বাবা মা রা পায় যখন শুনে তার ছেলে বা মেয়ে চারিদিকে সুনাম করতেছে ।
খেলোয়াড় রা পায় নিশ্চিত হারা ম্যাচ জিতিয়ে দিতে পারলে ।
ছাত্ররা পায় মাত্র ঘন্টাখানেক পড়ে পরীক্ষার হলে গিয়ে সব প্রশ্নের উত্তর করে আসতে পারলে ।
অনলাইন ওয়ার্কার রা পায় , তার করা কাজ যখন সবার কাছে জনপ্রিয়তা পায় ।
________
থাক আর লিখলাম না বেশী লিখলে আপনাদের অসহ্য লাগতে পারে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

