somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেলা পড়ে আসছে, আলো নিভে আসছে...

২৩ শে মে, ২০০৯ রাত ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরনো বন্ধুদের সঙ্গে দেখাসাক্ষাৎ কমে গেছে সেই কবে, যোগাযোগও হয় না বললেই চলে। তবু যদি কোনো সময় দেখা হয়ে যায়, যদি আড্ডা দেবার অবসর মেলে, নিদেনপক্ষে যদি কোনো-না-কোনোভাবে একটু দীর্ঘসময় নিয়ে কথা বলার সুযোগ ঘটে, তাহলে কথা চলতে চলতে একসময় অনিবার্যভাবে দীর্ঘশ্বাসের শব্দ পাই, শুনতে পাই- বয়স হয়ে যাচ্ছে রে!

সেদিন এক বন্ধু-- দীর্ঘকাল ধরে প্রবাসী-- ফোনে কথা বললো অনেকক্ষণ। অফুরন্ত প্রাণচাঞ্চল্যে ভরা ছিলো একসময়, একাই আড্ডা জমিয়ে রাখতো ঘণ্টার পর ঘণ্টা, বহুদিন দেখা হয় না, কেমন হয়েছে এখন জানি না, জিজ্ঞেস করতে বললো-- আয়নার সামনে দাঁড়ালে তো নিজেকে একইরকম মনে হয়, মনে হয় বদলাইনি খুব একটা, কিন্তু যখন পুরনো দিনের কোনো ছবি দেখি, তখন বুঝি-- কতোটা বদলে গেছি, কতোটা বুড়িয়ে গেছি! বয়স হয়ে যাচ্ছেরে, দোস্ত, সত্যিই বয়স হয়ে যাচ্ছে।

হ্যাঁ, বয়স হয়ে যাচ্ছে। আমাদের সবারই বয়স হয়ে যাচ্ছে! সবার মধ্যেই ক্লান্তি ভর করেছে, জীবন কাউকে ছাড় দেয়নি, নানারকম জটিলতায় বিপন্ন-বিমূঢ় একেকটা জীবন। এ যেন এক অনিবার্য পরিণতি। জীবনের হা খুব বড়ো, সবকিছু গিলে খেতে চায়-- তারুণ্যের সময়, যৌবনের সময় সেটা বোঝা যায় না, একটু বয়স বাড়লেই তীব্রভাবে ধরা পড়ে ব্যাপারটা। বোঝা যায়-- নির্মম সময় কেড়ে নিয়েছে সমস্ত উচ্ছলতা-উজ্জ্বলতা!

'বয়সে বড়ো হয়ে যাবার মধ্যে একটা দুঃখবোধ আছে'-- কোথায় যেন পড়েছিলাম কথাটা। হ্যাঁ, বড়ো হয়ে যাবার দুঃখবোধ, বুড়িয়ে যাবার দুঃখবোধ, বেলা পড়ে আসার দুঃখবোধ!

একটা সময় ছিলো, সেই প্রথম তারুণ্যে, যখন একেকটা দিন যেতো আর মনে হতো-- ক্রমশ যেন সমৃদ্ধির দিকে এগোচ্ছি, ক্রমাগত সম্ভাবনার দিকে এগোচ্ছি। তখন সামনে 'অনন্ত' যৌবনের হাতছানি, আর যৌবন মানেই অফুরন্ত প্রাণচাঞ্চল্য, অশেষ সম্ভাবনা। তারুণ্য গেলো, যৌবন এলো। সূর্য তখন মধ্যগগনে। একেকদিন দিন তখন রৌদ্রকরোজ্জ্বলতায় ভরা। এখন সূর্য পশ্চিমে হেলে পড়তে শুরু করছে। এখন একেকটা দিন যায়, আর মনে হয়-- বেলা পড়ে আসছে, বেলা ফুরিয়ে আসছে।

আর এমন সময়গুলোতে মাঝে মাঝে সবকিছু থেকে, সব জায়গা থেকে নিজেকে উইথড্র করে নিতে ইচ্ছে করে। মনে হয়, কিছুই আমার জন্য নয়, কেউ-ই আমার জন্য অপেক্ষা করে নেই।

বেলা পড়ে আসছে, টের পাচ্ছি। হয়তো আরো কিছু কাজ করবার ইচ্ছে ছিলো, কিংবা আরো কিছু কাজ করবার কথা ছিলো, আরো কিছু কথা বলার ছিলো, আরো কিছু লেখা লিখবার ছিলো...। হয়তো সবকিছু করে যাওয়া হবে না।... আপত্তিও নেই তাতে। প্রস্তুত হয়ে আছি, ডাক পড়লে হাসিমুখে চলে যাবো!

জানি, কোথাও কোনো আলোড়ন পড়বে না তাতে। পড়তে নেই আসলে।... মানুষ তার নিজের প্রয়োজনেই চলে যাওয়া মানুষগুলোর কথা ভুলে যেতে চায়!

বেলা পড়ে আসছে, বেলা ফুরিয়ে আসছে। আলো ক্রমশ ম্লান হয়ে আসছে, ধীরে ধীরে আলো নিভে আসছে। এ-ই স্বাভাবিক, জানি। তবু, আলো পুরোপুরি নিভে যাবার আগে আরো কিছুটা পথ যেতে চাই। আরো কিছুটা পথ...
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৯ রাত ৩:১৭
৭৭টি মন্তব্য ১৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×