ছোট কবিতা শিরোনামঃ শুরু হোলো ব্লগে আমার নতুন লেখা।
***~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~***
শুরু হলো ব্লগে আমার নতুন লেখা
জানিনা পাবো কি পাবো না জয়ের দেখা ।
তবে নিজেকে নিয়ে ভাবতে খুবয় কষ্ট লাগে
কেন আমার এত লেখার সাধ জাগে ।
ভুলো মন আমার পিপাসা ভরা
তবে কি লেখবো আমি
হে ভুলা মন আমার
জানি না যে লেখতে কোনো কবিতা ও ছড়া ।
এইযে আছে কত লেখক ভাই বোন
আছে আমার প্রিয় কত কবি গণ ।
কত দেখেছি মেঘের মুক্তি
কবিতায় গল্পে থাকে না কোন তর্ক যুক্তি ।
দেখেছি কত মানুষ ক্ষান্ত
হয়েছি জীবনে কতযে ক্লান্ত ।
তবু মন তুমি রোদ্র তৃপ্ত
হও এবার তুমি একটু শান্ত ।
তোমায় সকলের প্রিয় হয়ে দাড়াতে হবে
তুমিও লেখক জেন তবে ।
পথে বন্দরে যা দেখেছো মন তুমি
তাই নিয়ে লেখ কিছু বলছি এবার আমি ।
লেখবো আমি কিছু লেখবো
নিজেকে একদিন লেখক হিসেবে পরিচয় দিবো ।
সৃষ্টি কর্তার কাছে এটাই আমার চাওয়া
এটাই যে আমার পাওয়া ।
***~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~***

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



