অনেক মেরেছ তোমরা
আর মার খেতে চাই না আমরা ।
অনেক জ্বালিয়েছ তোমরা
আর জ্বলতে চাই না আমরা ।
পেট্রোল বোমা মেরে পুড়ে মারছো মানুষ
তোমরা তো জীব জানোয়ার জন্তু নও
নও কোন ফানুস
আমাদের মতই মানুষ ।
তোমাদের আছে বাঁচার অধিকার
তবে আমাদের উপরে করে নয় অবিচার ।
এক দল চাইছো ক্ষমতা টিকিয়ে রাখতে
আরেক দল চাইছো ক্ষমতায় যেতে ।
এত কিছু জানি না
এত কিছু বুঝি না
তোমাদের আমরা মানি না
দু দলের এক দলকেও আমরা আর চাই না।
এটা আপনাদের দেশ আমাদের দেশ
তাই চলুন সকল হিংসে বির্দেেস বাধ দিয়ে
গড়ি নতুন এক স্বদেশ
আপনার আমার বাংলাদেশ ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


