
মার ছক্কা মার,
ব্যাট তুলিয়ে হাত খুলিয়ে,
জোরে জোরে,
মার ছয় আর চার ,
কেউ পারবে না ঠেকাতে,
কেউ পারবে না রোকতে,
জয় এবার নিশ্চিত বাংলার ।।
মার ছক্কা মার ,
নেই কোন ভয়,
নিশ্চিত এবার জয়,
মারো শুধু চার আর ছয় ।।
দেখে তোমাদের ভাব,
মনে হচ্ছে আনবে ছিনিয়ে বিশ্বকাপ,
তাই যেন হয় ,
করবে এবার সোনার ছেলেরা,
বিশ্ব কাপ জয় ।।
ব্যাটে বলে প্র্রেম মিলিয়ে,
আননা ভাই কাপ ছিনিয়ে ,
মোরা আছি তোমাদেরি পথচেয়ে ।।
সব কিছু ভুলে,
খেল মনযোগ দিয়ে তাল মিলিয়ে,
প্র্রতি বলে বলে,
ঊইকেট আনো তুলে ,
বলবে তোমাদের কথা ছড়াবে সৌরভ,
বাংলার প্র্রতিটি ফুলে ফুলে ।।
গুটিয়ে দেও খেলা দিয়ে ব্যাটে একটি টোকা ,
মার ছক্কা মার ।।
হাত ঘুরিয়ে বল উড়িয়ে,
ব্যাটে বলে তাল মিলিয়ে,
জোরে জোরে মার,
মার ছক্কা মার ।।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


