প্রথমে কাঠল মিয়ারে দিয়ে শুরু করলাম
এটা জাতীয় ফল তাও বলে দিলাম ।
যত খাবেন এই জাতীয় ফল
তত পাবেন গায়ে বল ।

এটার নাম আম
দেশি ফল তবু বাজারে এর কি দাম ।
এবার যাবো ভাই মামার বাড়ি
দুধ দিয়ে আম দিয়ে ভাত খেতে
কিযে মজা লাগে
যদি সঙ্গে মামা আর মামী থাকে ।

এটা হলো লিচু
এর ভেতরে আছে রস বলে যদি থাকে কিছু ।
লিচু যে স্থানে বেশি হয় সে ঢাকা থেকে বহু দূর
নামটি হলো ১। রাজশাহী ২। দিনাজ পুর ।

এর নাম ভাই পেয়ারা
একে খাইতে হয় চামড়া সহ ধইরা ।
কেউ কেউ একে বলে গয়া
ভারি শক্তিশালি ফল,দেখুন একবার খাইয়া ।

এটা ভাই আনারস
খেতে ভার ভারী মজা
রসে ভরা টস টস
খাইলে দিল থাকে খোশ

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




