সকালের সূর্যকে ডেকে জেগে ওঠা,
সকালের প্রথম পার্থনা সকলে মিলে চলা,
রাতে সূর্যকে ঢেকে চাঁদকে জেগে ওঠানো,
নীলপরী লালপরী কতকি কিচ্ছা বলা ।
মায়ের কোলে শুয়ে চাঁদ মামাকে দেখা
চাঁদের হাতে টিপ দেওয়া,
আর কোথাও যাবে না পাওয়া,
হবে না আর মায়ের মত ওরকম ভালবাসার পরশ নেওয়া ।
খোকার ঘুম ওঠতে হত সকাল,
নেয়ে খেয়ে খেলে দিন পার হয়ে হত বিকাল ।
মায়ের হাত ধরে মামার বাড়ি যাওয়া,
কত মজা হত মামীর হাতে আম দুধে খাওয়া ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



